,

বিশ্বকাপের ট্রফিতে কত স্বর্ণ?

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বের যে কোনও ফুটবলারেরই স্বপ্ন একবার তাকে হাত দিয়ে ছুঁয়ে দেখার। সবার কপালে সেই সুযোগ জোটে না। যারা পারেন, তারা নিজেদের মানুষ জন্ম ধন্য মনে করেন। সে কারণেই ফুটবল দুনিয়ার সবচেয়ে সম্মানজনক তো বটেই, গোটা ক্রীড়া ক্ষেত্রেরই সর্বাধিক দামি পুরস্কার মনে হয় এই ফিফা বিশ্বকাপের ট্রফিটিকে।

দামি, কিন্তু সেই দাম কত? টাকার অঙ্কে এমন ‘অমূল্য’ বস্তুর মূল্যের হিসেব কষা যায় না। ১৯৭৪ সালের বিশ্বকাপের জন্য ট্রফিটি বানান ইতালির শিল্পী সিলভিও গাজানিগা। তার আগে বিশ্বকাপের পুরস্কার ছিল জুলে রিমে কাপ। ব্রাজিল তা চিরতরে জিতে নেয় ১৯৭০ সালে। তার পরই তৈরি হয় এই নতুন ট্রফি। আজও সেটিই চলছে।

ট্রফিটির ওজন ৬ কিলোগ্রামেরও বেশি। লম্বায় সাড়ে ১৪ ইঞ্চি। আর উপাদান? ১৮ ক্যারেট সোনা! নিচের দিকে সবুজ ম্যালাকাইটের রিং। এমন জিনিসের আর্থিক মূল্যও যে আকাশ ছোঁয়া হবে, তা বলার অপেক্ষা রাখে না।

১৯৭১ সালে এটি যখন বানানো হয় তখন ওই পরিমাণ সোনার দাম ছিল ১১ লাখ টাকার কিছু কম। কিন্তু তারপর থেকে প্রতিবার বিশ্বকাপের আগেই সোনার দাম বাড়ার সঙ্গে সঙ্গে ট্রফিটির দামও বেড়েছে। চলতি ২০১৮ বিশ্বকাপের সময় ট্রফিটির দাম দাঁড়াচ্ছে প্রায় ১ কোটি ৮ লাখ টাকা। অর্থাৎ, এবারের চ্যাম্পিয়নদের হাতে যে ট্রফি উঠবে তা এমনই বহুমূল্য।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের