,

আজ ঈদ চাঁদপুরের ৪০ গ্রামে

news-image

নিউজ ডেস্ক।। চাঁদপুর জেলার ৪০টি গ্রামে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে। প্রায় ৮৯ বছর যাবৎ ওই সব গ্রামের অধিকাংশ মুসলমান সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে আসছে।

চাঁদপুর জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার ৪০টি গ্রামে প্রায় ৮৯ বছর ধরে এভাবে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে। যেসব গ্রামে শুক্রবার ঈদ উদযাপন হবে সেগুলো হলো- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বেলচো, জাঁকনি, প্রতাপপুর, বলাখাল, মনিহার, গোবিন্দপুর ও দক্ষিণ বলাখাল।

ফরিদগঞ্জ উপজেলার সেনাগাঁও, বাসারা উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, পাইকপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতাড়া, নুরপুর, শাচনমেঘ, শোলা, হাঁসা ও চরদুখিয়া। পাঁচআনী কচুয়া উপজেলার উজানি গ্রাম ও মতলব দক্ষিণ উপজেলার দশআনী, মোহনপুর গ্রামে।

সাদ্রা দরবার শরীফের বর্তমান গদিনশীন পীর আবু ইয়াহিয়া মোহাম্মদ জাকারিয়া আল মাদানী জানান, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান মাত্র ৩ ঘন্টা। এই ৩ ঘন্টা ব্যবধানের জন্য রোজা ও ঈদ পালনে বাংলাদেশে একদিন-দুইদিন ব্যবধান হতে পারে না।

তিনি আরো জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টায় সাদ্রা দরবার শরীফের হামিদিয়া দাখিল মাদরাসা মাঠে ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান