,

মনিটরিং-এর আওতায় আসছে সকল টেলিকম অপারেটর ও সোশ্যাল মিডিয়া

news-image

জাতীয় নিরাপত্তা ও দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সকল ধরনের টেলিকম অপারেটর এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং-এর আওতায় আসছে। এ লক্ষ্যে ‘ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টার’ (এনটিএমসি)-এর সক্ষমতা বাড়াতে ‘পার্ট প্রকিউরমেন্ট অব ইন্টিগ্রেটেড ল ফুল ইন্টারসেপশন (এলআই) সিস্টেম-সোশ্যাল মিডিয়াম মনিটরিং সিস্টেম অ্যান্ড রিলেটেড সার্ভিসেস’ শীর্ষক একটি প্রকল্প নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২৩৬ কোটি ১৭ লাখ টাকা।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়।

জানা যায়, এই প্রকল্পের আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে চার ধরনের যন্ত্রপাতি ও সেবা ক্রয় করা হবে। এগুলো ক্রয়ে একটি বাজার দর যাচাই কমিটি গঠন করা হয়। গঠিত এই কমিটি সরেজমিনে আন্তর্জাতিক বাজার দর যাচাই-বাছাই করে সেবার ধরণ ও প্রতিষ্ঠান মনোনীত করেছে।

জানা যায়, চার ধরনের যন্ত্রপাতি ও সেবা প্রদানের জন্য তিনটি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। এর মধ্যে ‘রিমোট কল ইন্টারসেপশন’-এর জন্য ‘স্পীডপিয়াল ট্রেডিং এলএলসি, ‘রগ বিটিএস আইডেন্টিফিকেশন’ ও ‘ডার্ক অ্যান্ড ডিপ ওয়েব মনিটরিং’-এর জন্য ‘ইজি ইনফোটেক পিটিই লিমিটেড’ এবং ‘কন্টেন্ট বøকিং অ্যান্ড ফিল্টারিং’-এর জন্য ‘স্পাইডার ডিজিটাল ইনোভেশন এফজিই’-কে মনোনীত করা হয়েছে।

এছাড়া চোরাচালান, নারী-শিশু পাচার ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ এবং দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে দেশের বিভিন্ন সীমান্তে ‘বর্ডার কন্ট্রোল ও সাভিল্যান্স সিস্টেম’ স্থাপনের উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে পাঁচটি প্যাকেজের মাধ্যমে পাঁচটি স্থানে সাভিল্যান্স সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে কক্সবাজার জেলার দুমদুমিয়া থেকে উনচিপ্রাং, উনচিপ্রাং থেকে পালংখালী, পালংখালী থেকে বাইশফাড়ী সীমান্ত, দিনাজপুর জেলার হিলি থেকে কয়া সীমান্ত এবং চাপাইনবাবগঞ্জ জেলার মাসুদপুর-জহুরপুরটেক সীমান্ত। সব কটি প্যাকেজের কাজ পেয়েছে ‘লজিক অ্যান্ড থটস’। এতে ব্যয় হবে ৭৬ কোটি ৯৩ লাখ টাকা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর