,

পরমাণু অস্ত্রের আতঙ্ক থেকে মুক্ত হলো বিশ্ব: মুন

news-image

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন বলেছেন, সিঙ্গাপুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের ঐতিহাসিক বৈঠকের মধ্যদিয়ে বিশ্ব পারমাণবিক হুমকির হাত থেকে রেহাই পেয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে এক সংলাপে একথা বলেন মুন।

গত ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত ট্রাম্প-কিম বৈঠকে একটি যৌথ সমঝোতাচুক্তি স্বাক্ষরিত হয়। এতে কোরীয় উপদ্বীপে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণে সম্মত হন কিম। আর অন্যদিকে, উত্তর কোরিয়ার নিরাপত্তা নিশ্চিতকরণসহ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বন্ধের আশ্বাস দেন ট্রাম্প। যদিও ট্রাম্প-কিম স্বাক্ষরিত যৌথচুক্তি খুবই অস্বচ্ছ বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। কেননা, এতে পিয়ংইয়ং ঠিক কবে থেকে পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করবে কিংবা এই ধ্বংস কিভাবেই বা যাচাই করা হবে।

পম্পেওকে মুন বলেন, ট্রাম্প-কিম বৈঠক নিয়ে অনেক রকম বিশ্লেষণ থাকলেও আমি মনে করি বিশ্বের জনগণ এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার যোগ্য। বিশেষ করে যুক্তরাষ্ট্র, জাপান আর কোরিয়ার জনগণ পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের আতংক থেকে মুক্তি পেয়েছে। রয়টার্স

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে