,

পদত্যাগ করলেন জর্জিয়ার প্রধানমন্ত্রী

news-image

মতবিরোধের ওপর ভিত্তি করে পদত্যাগ করলেন জর্জিয়ার প্রধানমন্ত্রী গিওর্জি ভিরিকাশভিলি। তার রাজনৈতিক দলের প্রধান বিদজিনা লিয়ানিসিলির সাথে মতের অমিল হওয়ায় বুধবার তিনি পদত্যাগ করেছেন।

জর্জিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করে ভিরিকাশভিলি তার পদত্যাগ করার কথা জানান। এসময় তিনি বলেন, ‘আমার দলীয় প্রধানের সাথে আমার কিছু মতের অমিল হয়েছে। তাই আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আমার মতে এখনই সঠিক সময় তার আদেশে নতুন একটি ক্যাবিনেট গঠন করার।’

রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, ২০১৫ সাল থেকে ভিরিকাশভিলি জর্জিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। তার পদত্যাগের সাথে ক্যাবিনেটের বাকি সব সদস্যও পদত্যাগ করেছে। নতুন ক্যাবিনেটের গঠন করতে হবে আগামী ৭ দিনের মধ্যে। জর্জিয়ার ক্ষমতাসীন দল ‘জর্জিয়ান ড্রিম’ নতুন একটি ক্যাবিনেট সদস্যদের তালিকা তৈরি করে প্রেসিডেন্ট গিওর্জি মার্গায়েলাশিলির কাছে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিবে।

সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের