বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নানা সমালোচনার মধ্যেও কতটা প্রস্তুত রাশিয়া?

news-image

বিশ্বকাপ আয়োজন করার ক্ষমতা রাশিয়ার রাজনৈতিক পরিস্থিতি বা নতুন স্নায়ুযুদ্ধের সম্ভাবনা এমন অনেক রকম বিষয় নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। কিন্তু বিশ্বকাপের আগে রাশিয়ার ভেতরে মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করলেও খেলা উপলক্ষ্যে আসা দর্শক সমর্থকদের উপরে সেসব প্রভাব ফেলবে না বলে তাদের ধারণা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের বিশ্বকাপ অর্থনৈতিকভাবে সফল একটি আসর হবে।

এদিকে বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ২০১৮ এর ফুটবল বিশ্বকাপ যে রাশিয়ায় অনুষ্ঠিত হবে তা ঠিক হয় ২০১০ সালের ডিসেম্বর মাসে। এরপর গত ৮ বছরে পরিবর্তন হয়েছে অনেক কিছুই। ২০১৪ এর অলিম্পিকস খেলায় রাষ্ট্রীয় মদদের ডোপিংয়ের অভিযোগ উঠেছে। ডোপিংয়ের কারণে ২০১৬ সালের ব্রাজিলের অলিম্পিকস আর প্যারালিম্পিকসে রাশিয়া অ্যাথলিটদের নিষেধাজ্ঞা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রভাব ফেলা, সাবেক গুপ্তচরকে বিষ প্রয়োগে হত্যাচেষ্টা সহ নানা ধরণের সমালোচনায় জড়িয়েছে রাশিয়া।

রাশিয়ার ভেতরে মানবাধিকার ভঙ্গ হচ্ছে এমন অভিযোগও উঠেছে সম্প্রতি। রাশিয়ায় হিউম্যান রাইটওয়াচের সাথে কাজ করেন তানিয়া লকচিনো। তার ধারণা, রাশিয়ায় মানবাধিকার পরিস্থিতি আশঙ্কাজনক। সরকার সমালোচকদের দমন করতে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বিশ্বকাপ দেখতে আসা দর্শকরা অবশ্য এই অস্থিরতা বুঝতে পারবেন, বা এর দ্বারা খুব একটা প্রভাবিত হবেন বলে মনে করেন না তিনি।

রাশিয়ায় চলমান অস্থিরতা নিয়ে বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকরা চিন্তিত না হলেও ক্ষেপা ফুটবল ফ্যানদের কথাটা তাদের মাথায় রাখতেই হবে। ইউরোপের অধিকাংশ দেশের ফুটবল ফ্যানরাই নিজ দেশকে সমর্থন করতে দলবেঁধে ঘুরে বেড়ান এক দেশ থেকে আরেক দেশে।

২০১৬ সালে ইউরোতে রাশিয়া আর ইংল্যান্ডয়ের এরকম দুই দল সমর্থকের হাঙ্গামায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ফ্রান্সের একটি পানশালায়। এবার রাশিয়ায়ও এমনটি হওয়ার সম্ভাবনা হাওয়ায় উড়িয়ে দেয়া যায় না।
তবে এ ব্যাপারে রাশিয়ান ফ্যানরা নিশ্চিত করেন যে অন্তত তাদের পক্ষ থেকে কোনো হাঙ্গামা হবে না। তারা বলেন, সমর্থকদের কোনো দল যদি হাঙ্গামা করতে চায় তাহলে তারা অবশ্যই পারবে। তবে তা হবে স্টেডিয়াম বা সাধারণ সমর্থকদের চেয়ে অনেকটা দূরে গিয়ে। খেলা দেখতে আসা মানুষ যেন কোনো ভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটি আমরা নিশ্চিত করবো। আর আমি এই নিশ্চয়তাও দিতে পারি যে, রাশিয়ানরা আগে থেকে কোনো হাঙ্গামা করবে না। তবে অন্য কোনো দল শুরু করলে থেমেও থাকবে না।

এসবের মধ্যেই চলছে শেষ মুহূর্তের আয়োজন। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনোও বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে খুবই সন্তুষ্ট। তিনি মনে করেন, এবারের বিশ্বকাপ অর্থনৈতিকভাবে সফল একটি আসর হবে। তিনি বলেন, প্রস্তুতি খুবই ভালো হয়েছে। টিকিট বিক্রির হিসাব দেখলে বোঝা যায় পৃথিবী জুড়ে কত মানুষ ফুটবল বিশ্বকাপ নিয়ে আগ্রহী। বিশ্ববাসীর মতো আমিও উদগ্রীব হয়ে আছি বিশ্বকাপ শুরু হওয়ার জন্য।

এদিকে আসর শুরুর আগে রাজনৈতিক অস্থিরতা বা আয়োজকদের দোষ-ত্রুটি নিয়ে হাজারো আলোচনা হলেও বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে নিঃসন্দেহে সব আলোচনার কেন্দ্রে থাকবে মাঠের খেলা।-বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা