,

মুহুরীর ৮টি পয়েন্টে বাঁধ ভেঙে ফেনীতে ২০ গ্রাম প্লাবিত

news-image

ফেনী প্রতিনিধি : টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর আটটি পয়েন্টে বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলে ফুলগাজীর ৬টি স্থানে ও পরশুরামের চিথলিয়া ইউনিয়নের দুটি স্থানে বাঁধ ভেঙে যায়। এতে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করায় এইসব গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এলাকার গ্রামীণ সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে শত শত পুকুর ও মাছের ঘের। অনেক বাড়িতে ঘরে ঢুকে পড়েছে পানি।

পানিতে প্লাবিত হওয়া ফুলগাজীর গ্রামগুলো হচ্ছে উত্তর দৌলতপুর, দক্ষিন দৌলতপুর, উত্তর বরইয়া, দক্ষিন বরইয়া, ঘনিয়ামোড়া, নিলখী, গোসাইপুর, বৈরাগপুর। পরশুরামের গ্রামগুলো হচ্ছে শালধর, মালিপাথর, দুর্গাপুর, রামপুর, দক্ষিন কাউতলি, উত্তর কাউতলি, কাশিনগর, চম্পকনগর, চিতলিয়া, জয়পুর, মনিপুর সাহাপারা।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা কহিনুর আলম জানান, প্লাবনের পানি নামার আগে বাঁধগুলো মেরামত করা সম্ভব নয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের