,

বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে আজ

news-image

স্পোর্টস ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টা। এরপর পর্দা উঠবে ফুটবল মহাযজ্ঞের। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ৮১ হাজার দর্শক সেটির প্রত্যক্ষ সাক্ষী হতে যাচ্ছে। টেলিভিশনের পর্দায় চোখ রাখবে আরও কত কোটি ফুটবলপ্রেমী- তার ইয়ত্তা নেই! যদিও অনেক আগে থেকে বিশ্বকাপের বাঁশির সুর কান পাতলে শোনা যাচ্ছে! তবে যেটা এতদিন কল্পনা আর আবেগে ঠাসা ছিল, তা এবার রূপ নিতে যাচ্ছে বাস্তবে। এজন্য অপেক্ষা করতে হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত।

যদিও সন্ধ্যা ৭টায় শুরু হবে মূলত উদ্বোধনী অনুষ্ঠান। তাই ফুটবল মহারণ দেখতে অপেক্ষা করতে হবে আরও দুই ঘণ্টা। এরপরই বাজবে ২১তম বিশ্বকাপ ফুটবলের বাঁশি। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার প্রতিপক্ষ সৌদি আরব। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর তুলনায় দুর্বল হওয়ায় তাই খেলার চাইতে উদ্বোধনী অনুষ্ঠানের দিকে বেশি ঝোঁক থাকবে ফুটবল প্রেমীদের। তবে পরদিন থেকে জমে উঠবে রাশিয়া বিশ্বকাপ। এদিন থাকা তিনটি ম্যাচের দুটিতে তারকায় ঠাসা।

শুক্রবার সন্ধ্যায় ৬টার ম্যাচে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হবে মিশর। উরুগুয়ের দলে যেমন রয়েছে এডিনসন কাভানি ও লুইস সুয়ারেজের মতো বিশ্বসেরা তারকা। তেমনি মিশরের রয়েছে একজন মোহাম্মদ সালাহ। তবে এই ম্যাচে তিনি খেলবেন কিনা সেটা নিশ্চিত নন। দিনের পরের ম্যাচটি কম গুরুত্বপূর্ণ হলেও রাত ১২টার ম্যাচটি হবে আবারও তারকায় ঠাসা। স্পেন ও পর্তুগালের এক ঝাঁক তারকা ফুটবলারের দেখা মিলবে এই ম্যাচে।

শনিবার রয়েছে গতবারের রানার্স আপ আর্জেন্টিনার ম্যাচ। আইসল্যান্ডের মুখোমুখি হবে মেসিরা। আর পরদিন রয়েছে ব্রাজিল ও জার্মানির মতো দলের ম্যাচ। সব মিলিয়ে প্রতিটি দিনই থাকছে ফুটবলপ্রেমীদের জন্য বিনোদনে ভরা সেরা সেরা দলের খেলা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে