,

ফ্রান্স যে কারণে অপ্রতিরোধ্য

news-image

স্পোর্টস ডেস্ক।। মস্কোর লুজনিকি স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত। রাত পোহালেই পর্দা উঠবে রাশিয়া বিশ্বকাপের। এরই মধ্যে ফুটবল উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ব। সমর্থকদের মধ্যে চলছে তর্ক-বিতর্কের ঝড়। তবে এবারের আসরে অন্যতম ফেভারিট দল ফ্রান্স। আর বেশ কয়েকপি কারণেই এবার তারা অপ্রতিরোধ্য।

শক্তিশালী স্কোয়াড: বিশ্বকাপ জেতার জন্য যে রকম স্কোয়াড প্রয়োজন, সেটাই রয়েছে ফ্রান্সের। রক্ষণ, মিডফিল্ড, আক্রমণ- সব ক্ষেত্রেই তারুণ্য ও অভিজ্ঞদের মিশেল দারুণ সামঞ্জস্য দলটির। বিশেষজ্ঞরা বলছেন, নিজ নিজ পজিশনে সকলে সেরাটা দিতে পারলে এবারের বিশ্বকাপটা জিদানদের ঘরে দেখতে পারবেন ফুটবল প্রেমীরা।

বেশ কিছু বিশ্বসেরা ফুটবলার: এমবাপ্পে, উসমানে ডেম্বেলে, পল পগবা ও আঁতোয়ান গ্রিজমানের মতো বিশ্বমানের খেলোয়াড়রা রয়েছে এ দলে। তারা যে ক্লাবগুলোর হয়ে নেতৃত্ব দেন, সেখানেই তারা সেরা ফুটবলার। আর একাদশে বিশ্বসেরা মানের ৫ জন ফুটবলার থাকলে, যে কোনো দলের বিপক্ষেই জয় তুলে নেওয়া সম্ভব।

ধারাবাহিকতা পারর্ফমেন্স: ২০১৬ ইউরোর ফাইনালে হারের পর ২৭ ম্যাচ খেলে ফরাসিরা। যার মাত্র ২টিতে পরাজয় বরণ করে তারা। বিশ্বকাপ জিততে হলে ফাইনাল পর্যন্ত ৫ থেকে ৬টি ম্যাচ জিততে হয়। ধারাবাহিকতা রক্ষা এখানে বড় নিয়ামক। নিজেদের এই দিকটি ধরে রাখতে পারলে ফ্রান্সের সুযোগ বেড়ে যাবে বহুগুণ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের