,

ভাই ডেকে গণধর্ষণ থেকে বাঁচল কিশোরী!

news-image

নিউজ ডেস্ক।। পরিত্যক্ত বাড়িতে নিয়ে এক কিশোরীকে ধর্ষণ করা হয়। এসময় আরো দুই বখাটে ওই কিশোরীকে ধর্ষণ করতে গেলে তাদের ভাই ডেকে পায়ে ধরে বেঁচে যায় সে! মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় এ ঘটনা ঘটে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- ফতুল্লার নন্দলালপুর ভাবীবাজার এলাকার মৃত. রাজ্জাক মিয়ার ছেলে স্বাধীন আহমেদ (২৫) ও তার বন্ধু তানভীর আহমেদ।

থানায় বসে তানভীর আহমেদ জানান, সম্রাট নামে এক যুবক তার কিশোরী বান্ধবীকে নিয়ে ফতুল্লার নন্দলালপুর এলাকায় ঘুরছিল। এসময় তাদের দুজনকে পথরোধ করে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে সম্রাটকে আটকে রেখে ওই কিশোরীকে প্রথমে ধর্ষণ করে স্বাধীন।

তানভীর বলেন, এরপর তিনি ধর্ষণ করতে ওই কক্ষে প্রবেশ করলে কিশোরী পায়ে ধরে কান্নাকাটি করে তাকে ভাই বলে ডাকে। এতে কিশোরীকে গালাগালি করে বের হয়ে আসে। একই কারণে অপর বন্ধু শান্তও কিশোরীকে ধর্ষণ করেনি।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ধর্ষণের কথা তারা স্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা