,

আহারে প্রেম!

news-image

ডেস্ক রিপোর্ট।। স্কুলশিক্ষক স্বামী ও পাঁচ বছরের ছেলে সন্তানকে রেখে বাড়ির পাশের তরুণের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন গৃহবধূ। কিন্তু তাদের সেই সম্পর্ক কেউ মেনে নেয়নি। এ কারণে স্বামী-সন্তান রেখে প্রেমিক তরুণের সঙ্গে নিখোঁজ হন গৃহবধূ। পরে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

আজ বুধবার সকালে ভারতের হুগলি জেলার মগড়া-তালান্ডু স্টেশন থেকে রীতিকা রায় ও যুগল দাস নামে ওই দুজনের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জি-নিউজ জানায়, ২২ বছরের তরুণ যুগল দাসের সঙ্গে দুই বছর ধরে প্রেম করছেন রীতিকা রায়। রীতিকার স্বামী নিখিল রায় স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষক। যুগল দাসের সঙ্গে রীতিকার প্রেমের সম্পর্ক প্রকাশ পেলে শুরু হয় দাম্পত্য কলহ। দুই পরিবারে অশান্তি চরমে ওঠে। কিছুদিন মেলামেশা বন্ধ করে যুগল-রীতিকা। তবে গোপনে মুঠোফোনে চলত তাদের কথা।

পুলিশ জানায়, যুগল দাস স্থানীয় একটি কলেজের তৃতীয় বর্ষে পড়তেন। বিবাহিত মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি যুগল দাসের পরিবার। তারপরও রীতিকা রায়ের সঙ্গে স্কুটার নিয়ে প্রায়ই ঘুরতে যেতেন যুগল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে ফোন করেন তার স্কামী নিখিল রায়। কিন্তু রাতেই তিনি বাড়ি পেরেননি। যুগল দাসেরও খোঁ পাওয়া যায়নি। অবশেষে আজ ভোরে দুজনের লাশ উদ্ধার করা হয় রেললাইনের ধার থেকে। ব্যান্ডেল জিআরপি তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর