,

সাদা পোশাকে ভারতকে চমকে দিতে চায় আফগানিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বের দ্বাদশ দেশ হিসেবে বৃহস্পতিবার টেস্ট অভিষেক হচ্ছে আফগানিস্তানের। ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট খেলতে নামবে আফগানরা। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে টেস্টটি।

গত বছরের জুনে একাদশ ও দ্বাদশ দেশ হিসেবে টেস্ট মর্যাদা পায় আয়ারল্যান্ড ও আফগানিস্তান। ইতোমধ্যে টেস্ট অভিষেক হয়েছে আইরিশদের। গত ১১ মে নিজেদের মাঠ ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নামে আয়ারল্যান্ড। বাংলাদশের পর ১৮ বছর বাদে কোনো দলের টেস্ট অভিষেক ঘটে। পাকিস্তানের কাছে ঐ টেস্টটি ৫ উইকেটে হারে আয়ারল্যান্ড।

সদ্যই ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে আফগানরা। তাই বেশ ফুরফুরে মেজাজেই বিশ্বের এক নম্বর দল ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামবে যুদ্ধ বিধ্বস্ত দেশটি।

নিজেদের প্রথম টেস্টটি স্মরণীয় করে রাখার ঘোষণা দিলেন আফগানিস্তানের অধিনায়ক আসগর স্টানিকজাই। তিনি বলেন, সত্যি আমাদের দারুণ একটি দিন সামনে আসছে। ক্রিকেটের আসল লড়াই হলো টেস্ট। আমরা টেস্টটি স্মরণীয় করে রাখতে চাই। এজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের