,

সাগরে এখনো নিখোঁজ ৭০ জেলে, নিহত ২

news-image
 কক্সবাজারে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায়  সী-ইন পয়েন্ট এবং ইনানী সমুদ্র সৈকত হতে দুই জেলের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানাগেছে।
মঙ্গলবার (১২ জুন) কক্সবাজার সদরের সী-ইন পয়েন্ট এবং ইনানী সমুদ্র সৈকত থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ। নিখোঁজ ট্রলারগুলীর মাঝে মঙ্গলবার তিনটি ট্রলার নিয়ে ৫১ জেলে নিরাপদে ঘাটে ফিরেছে। তবে এখনও নিখোঁজ রয়েছে ডুবে যাওয়া ১৫ ট্রলারের ৭০ জেলে।
অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, মঙ্গলবার রাতে কক্সবাজার শহরের সী-ইন পয়েন্ট এবং সকালে ইনানী পয়েন্ট সমুদ্র সৈকত থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ।উদ্ধার হওয়া মৃতদেহ দুটি দুইদিন আগে  ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জেলেদের বলে ধারণা  পুলিশের। তবে  এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত মৃতদেহ দুটির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে মৃতদেহগুলি  কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাস্টার মোস্তাক আহামদ জানান, মঙ্গলবার উদ্ধার হওয়া মৃতদেহ দুটি সনাক্ত করতে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জেলেদের পরিবারে খবর দেওয়া হয়েছে। তবে রবিবার ডুবে যাওয়া ১৫ ট্রলারের ৭০ জেলে এখনও নিখোঁজ রয়েছে বলে তিনি জানান।
ট্রলার মালিক সমিতির এই নেতা আরো জানান, শনিবার রাত থেকে সোমবার পর্যন্ত কক্সবাজার বঙ্গোপসাগরে ৩০টি ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ১৫টি ট্রলারের ৭০ জন জেলে ব্যতীত বাকীদের সন্ধান পাওয়া গেছে। নিখোঁজ ট্রলারের মধ্যে মঙ্গলবার তিনটি ট্রলার নিয়ে ৫১ জেলে নিরাপদে শহরের ফিশারীঘাটস্থ মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরেছেন। বর্তমানে সাগরে কোন ট্রলার নেই বলেও তিনি নিশ্চিত করেন।
এদিকে সাগরে কোস্টগার্ডের তত্ত্ববধানে জেলেদের খোঁজ নেয়া হচ্ছে বলো জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে