,

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ২ যুবক নিহত

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. রনি (৩০) ও আনোয়ার হোসেন ওরফে আনার (৩৮) নামে দুই যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহতরা মাদক বিক্রেতা ছিলেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে। রনি শহরের কৃষ্টপুর এলাকার ও আনোয়ার হোসেন বাঁশবাড়ি কলোনির বাসিন্দা।

সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর কালিবাড়ি লেন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে এক হাজার ৭৫০ পিস ইয়াবা, তিনটি গুলির খোসা ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, দিবাগত রাতে শহরের কালিবাড়ি এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সামনে মাদক ব্যবসায়ীরা মাদক ভাগাভাগি করছে, এমন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ এবং গুলিবর্ষণ করে।

এসময় পুলিশ পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রনি ও আনোয়ার হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এসময় অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

গুলি বিনিময়ের সময় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস ও কনস্টেবল শামীম গুরুতর আহত হয়। তারা জেলা পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের