,

আফ্রিদির ঘরে শিকলে বাঁধা সিংহ!

news-image

অনলাইন ডেস্ক : উইকেট নিয়েই দুই হাত ওপরে তুলে দাঁড়ানো এবং দুই হাতের আঙুল দিয়ে ‘ভি’ দেখানো। প্রতিপক্ষকে আউট করার পর এটাই পাক অলরাউন্ডার ক্রিকেটার শহিদ আফ্রিদির নিজস্ব স্টাইল।

তার এই স্টাইল নকল করে ছবি তোলে তার মেয়ে। আর সেই ছবিই টুইটারে পোস্ট করে সমালোচিত হলেন আফ্রিদি।

সমালোচনা অবশ্য তাকে নকল করার জন্য নয়। সমালোচনা একটি সিংহকে ঘিরে। যে ছবিটি আফ্রিদি পোস্ট করেছেন তাতে তার মেয়ের পিছনে একটি সিংহকে দেখা যাচ্ছে।

আর সেই বন্যপ্রাণীর গৃহে বাস নিয়েই বিতর্ক। কীভাবে আফ্রিদি এ রকম বেআইনি কাজ করে ফলাও করে পোস্ট করতে পারেন তা নিয়ে চলছে সমালোচনার ঝড়।

এছাড়া অন্য একটি ছবিতে আবার আফ্রিদিকে একটি শিশু হরিণকে দুধ খাওয়াতেও দেখা গিয়েছে।

শনিবার দুটি ছবি পোস্ট করেন টুইটারে। যার একটিতে ছিল তার মেয়ের ছবি। আর সেই ছবিটির পেছনেই দেখা গিয়েছে লোহার শিকলে বাঁধা ওই সিংহকে। দেখেই বোঝা যায় বেশ দুর্বল, চুপ করে শুয়ে আছে মেঝেতে।

আর তার পাশের ছবিতেই রয়েছে আফ্রিদি নিজে। কোলে একটি হরিণশাবক। দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানো ভীষণই আনন্দের। আর সবচেয়ে ভালো অনুভূতি হলো আমার মেয়ে যখন আমারই নকল করছে এবং অবশ্যই প্রাণীদের যত্ন নিন, আমাদের ভালোবাসা এবং যত্ন ওদেরও প্রাপ্য।

আর এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘‘নিজেকে পশুপ্রেমী হিসেবে তুলে ধরছেন আর অন্যদিকে বন্যপ্রাণীদের তাদের স্বাভাবিক বাসস্থান থেকে বঞ্চিত করছেন, সিংহটাকে দেখেই বোঝা যাচ্ছে কতটা দুর্বল হয়ে পড়েছে। ওর জন্য আমার খুব খারাপ লাগছে।’’

তবে এই প্রথম নয়, এর আগেও আফ্রিদি পোষ্য সিংহের সঙ্গে ছবি পোস্ট করেছেন। তার টুইটার অ্যকাউন্টে সেই ছবিও আছে। এত নেগেটিভ প্রতিক্রিয়ার কোনও প্রত্যুত্তর অবশ্য আফ্রিদি এখনও দেননি। পশু সুরক্ষা আইন অনুযায়ী তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হবে কি না তাও এখনও জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের