,

ট্রাম্প-কিম বৈঠকের আগে উ.কোরিয়া ও মার্কিন কর্মকর্তাদের সংলাপ

news-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং-উনের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠক সামনে রেখে সিঙ্গাপুরে আলোচনায় বসেছেন মার্কিন ও উত্তর কোরিয়ার কর্মকর্তারা। সোমবার এ সংলাপের আয়োজন করা হয়। দুইনেতার ঐতিহাসিক বৈঠকের আগে মতানৈক্যসমূহ যতটা সম্ভব কমিয়ে আনার লক্ষ্যেই প্রাথমিক এ সংলাপে বসেন তারা।

মূলত, পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক জটিলতা কমাতে প্রাক-বৈঠক সংলাপে বসেন দুইদেশের কর্মকর্তাবৃন্দ। তাদের চেষ্টা ছিলো মঙ্গলবার ট্রাম্প-কিম বৈঠকে এই ইস্যুতে আলোচনার সাফল্য নিশ্চিত করা। প্রসঙ্গত, দুই কোরিয়ার মধ্যে ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা যুদ্ধের প্রেক্ষিতে শত্রুতা জন্ম নেয়।

এরআগে, ঐতিহাসিক বৈঠকে যোগদান করতে রোববার সিঙ্গাপুর পৌঁছান ট্রাম্প ও কিম। দুই নেতাকেই বিমানবন্দর থেকে স্বাগত জানান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণ। বৈঠকের ৩৬ ঘণ্টা আগেই সিঙ্গাপুরে হাজির হন দুই প্রেসিডেন্ট। রওনা দেওয়ার আগেই উত্তর কোরিয়ার সঙ্গে এই বৈঠককে ‘প্রথম এবং শেষ’ শান্তি প্রচেষ্টা বলে উল্লেখ করেন ট্রাম্প। অন্যদিকে কিম বলেন, ‘এই সম্মেলন সফল হলে ইতিহাসের সাক্ষী হবে সিঙ্গাপুর। রয়টার্স

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের