,

গর্ভ ভাড়া দিচ্ছেন ঐশ্বরিয়া!

news-image

বিনোদন ডেস্ক : এবার গর্ভ ভাড়া দেবেন ঐশ্বরিয়া রাই! অমিতাভ বচনের পুত্রবধূ সারোগেসি পদ্ধতির মাধ্যমে সন্তানের জন্ম দেবেন, তবে তা বাস্তবে নয়, সিনেমার পর্দায়। সম্প্রতি চুক্তিবদ্ধ হওয়া নতুন চলচ্চিত্র ‘জেসমিন’-এ ঐশ্বরিয়াকে একজন সারোগেট মাদারের ভূমিকায় দেখা যাবে। মুম্বাই মিররের বরাত দিয়ে জিনিউজের খবর।

গর্ভ ভাড়া দেয়া বা সারোগেসি পদ্ধতির মাধ্যমে সন্তানের জন্ম দেয়া এখন বলিউডে বেশ পরিচিত এক পদ্ধতি। যার সর্বশেষ উদাহরণ করণ জোহরের যমজ সন্তান। গত বছর তাদের জন্ম হয়। শাহরুখ খানের ছেলে আব্রাম ও তুষার কাপুরের ছেলে লক্ষের জন্মও হয়েছে সারোগেসি পদ্ধতির মাধ্যমে।

বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে ‘জেসমিন’ ছবিটির কাহিনী। ঘটনাটি ঘটেছিল গুজরাটের পুসকারে। ‘জেসমিন’ চলচ্চিত্রটি এমন একজন নারীর গল্প বলবে, যিনি গর্ভ ভাড়া দিয়ে তার সন্তানের প্রতি মায়ায় জড়িয়ে পড়বেন। আর মুম্বাই মিররের খবরে প্রকাশ, সে নারীর চরিত্রেই অভিনয় করতে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

‘টয়লেট : এক প্রেমকথা’ খ্যাত পরিচালক নারায়ণ সিং ও প্রেরণা আরোরার যৌথ প্রযোজনায় নির্মিত হবে ‘জেসমিন’।

নারায়ণ সিং মুম্বাই মিররকে বলেন, ‘এটি আসলে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি চলচ্চিত্র। গুজরাটে একজন নারী ছিলেন, যার কোনো সন্তান ছিল না। কিন্তু তিনি অন্যের জন্য সারোগেট মাদার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু একপর্যায়ে তিনি সন্তানের প্রতি মায়ায় জড়িয়ে যান এবং ভাড়া নেয়া ব্যক্তিটির কাছে তার সন্তান ফেরত চান।

যদিও এখন পর্যন্ত ‘জেসমিন’-এর ব্যাপারে চূড়ান্ত হয়নি কিছুই। গুজব রয়েছে, প্রেরণা আরোরার আরও একটি ছবিতে অভিনয় করতে পারেন ঐশ্বরিয়া। ১৯৬১ সালে মুক্তি পাওয়া ক্ল্যাসিক থ্রিলার ‘রাত অর দিন’-এর প্রয়াত অভিনেত্রী নার্গিস দত্তের জায়গায় দেখা যেতে পারে তাকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের