,

প্রথম বিদেশ সফরে যাচ্ছেন হ্যারি-মেগান দম্পতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের রাজপুত্র ও সাসেক্সের ডিউক প্রিন্স হ্যারি ও তার নবপত্নী সাসেক্সের ডাচেস মেগান ওশেনিয়া মহাদেশে সরকারি সফরে যাচ্ছেন। আগামী অক্টোবরের এ সফরে তারা অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ফিজি ও টোঙ্গা ঘুরে বেড়াবেন।

গত মে মাসে বিয়ের পর থেকে এই নবদম্পতির এটি প্রথম আনুষ্ঠানিক রাজকীয় বিদেশ সফর।

এই সফরের মধ্যে দিয়ে হ্যারি তার বাবা প্রিন্স চার্লস ও মা প্রয়াত প্রিন্সেস ডায়নার পদাঙ্ক অনুসরণ করতে যাচ্ছেন। তাদেরও প্রথম রাজকীয় বিদেশ সফর ছিল অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড।

অস্ট্রেলিয়ার সিডনিতে আগামী অক্টোবরে ইনভিকটাস গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছেন। হ্যারি ও মেগানের এই সফর আকস্মিকভাবে এই গেমসের সঙ্গে যুগপৎ হতে যাচ্ছে।

ম্যাগান রাজবধূ হিসেবে তার দায়িত্ব কতটুকু পালন করতে পারেন, এই সফরের মধ্য দিয়ে তার পরীক্ষা হতে যাচ্ছে।

যুক্তরাজ্যের কেনসিংটন প্রাসাদ জানিয়েছে, হ্যারি ও মেগানকে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের সরকার আমন্ত্রণ জানিয়েছে। সেখান থেকে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে তারা ফিজি ও টোঙ্গা যাবেন।

১৯৮৩ সালে প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়না অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড সফর দিয়ে তাদের আনুষ্ঠানিক রাজকীয় বিদেশ সফর শুরু করেছিলেন। সে সময় তারা ৪১ দিন দেশ দুটিতে অতিবাহিত করেন এবং প্রায় ২৩ হাজার ৭০১ মাইল ভ্রমণ করেন।

২০১৪ সালের এপ্রিলে প্রিন্স হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট উইলিয়াম অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে ১৮ দিন কাটিয়েছিলেন। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের