,

ম্যাসেঞ্জারের যে বিরক্তিকর ফিচারটি আর থাকছে না

news-image

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আপনি ফেসবুকে কাউকে অ্যাড করলেই আপনার মেসেঞ্জারে প্রত্যেকবার ‘You Are Now Connected On Messenger’ নামে একটি বিরক্তিকর মেসেজ আসে। ফেসবুক কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছে, যেসব ব্যবহারকারী কখনোই এই ফিচার খুলে সাথে সাথে চ্যাট করা শুরু করেন না তাদের কাছে এই নোটিকিকেশন পাঠানো বন্ধ করে দেওয়া হবে। খবর টেকক্রাঞ্চের।

ফেসবুক কর্তৃপক্ষ এটা বুঝতে পেরেছে যে কাউকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করেই তাঁর সাথে কথা বলা শুরু করাটা অনেকের কাছেই বিব্রতকর। টেকক্রাঞ্চের প্রতিবেদনে জানানো হয়েছে এই ফিচারকে আরও উন্নত করার জন্য কাজ করছে সোশ্যাল মিডিয়া কোম্পানিটি।

ফেসবুকের এক মুখপাত্র টেকক্রাঞ্চকে জানান, ফেসবুকে নতুন বন্ধুর সাথে এই মেসেজিং এর নোটিফিকেশন অনেক ব্যবহারকারীই পছন্দ করেন। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যে সব গ্রাহকরা এই ফিচার কম ব্যবহার করেন তাদের কাছে কম পরিমাণে এই নোটিফকেশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা সব গ্রাহকের মতামতকে সম্মান করি। আর তাই আপনার যদি কোন মতামত থাকে আমাদের জানাতে পারেন। আপনার মতামত আমাদের প্রোডাক্টকে আরও উন্নত করতে সাহায্য করবে।”

মেশিন লার্নিং ব্যবহার করে যে সব ব্যবহারকারী এই ফিচার কম ব্যবহার করেন বা অতীতে কম ব্যবহার করেছেন তাদের কাছে নোটিফিকেশন পাঠানো কমিয়ে দেবে ফেসবুক।

এ সংক্রান্ত ম্যাসেঞ্জারের একটি আপডেট নিয়ে কাজ করছে টেক জায়ান্ট ফেসবুক। খুব তাড়াতাড়িই এর সুফল দেখতে পাবেন ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের