,

যাত্রী ভোগান্তি এড়াতে ট্রেনের ছুটি বাতিল

news-image

নিউজ ডেস্ক : ঈদযাত্রায় যাত্রী ভোগান্তি এড়াতে সব ট্রেনের ছুটি বাতিল করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ। একইসঙ্গে নির্ধারিত সময়ে ট্রেন ছাড়তে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী।

সোমবার (১১ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, ছুটছে ঘরমুখো মানুষ

সোমবার কমলাপুর থেকে নীলসাগর ট্রেন ছাড়ার প্রতিটি ট্রেনই নির্দিষ্ট সময়ে স্টেশন ত্যাগ করেছে। কিন্তু নীলসাগর দেরিতে আসায় ৫০ মিনিট দেরি হয়েছে ছাড়তে বলে জানান স্টেশন কর্তৃপক্ষ।

সিতাংশু বলেন, আমরা ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত স্পেশাল ট্রেনের ব্যবস্থা রেখেছি। যা ঈদের পরবর্তী সাতদিন পর্যন্ত রাখা হবে। আর ঈদ ১৭ তারিখ হলে ১৬ জুন স্পেশাল ট্রেনের ব্যবস্থা থাকবে। ওই দিনই দেওয়া হবে টিকিট।

এ সময় তিনি যাত্রীদের উদ্দেশে বলেন, আপনারা কেউ ট্রেনের ছাদে উঠবেন না। কোনো ধরনের ঝুঁকি নেবেন না, আপনাদের নিরাপদ যাত্রার জন্য আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

এদিকে নীলসাগর ট্রেন দেরিতে ছাড়াই ক্ষোভ প্রকাশ করেছেন ট্রেনের যাত্রীরা।

ওয়াহিদ নামে এক যাত্রী বলেন, ট্রেনের জন্য আমরা প্রায় একঘণ্টা অপেক্ষা করেছি। সেহেরি খেয়ে রেলস্টেশনে চলে এসেছি। কিন্তু ট্রেন ছেড়েছে দেরিতে। যদিও কর্তৃপক্ষ বলছেন, এ ট্রেনটি দেরিতে আসায় দেরিতে ছাড়া হয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সোমবার মোট ৬৬টি ট্রেন দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে কমলাপুর ছেড়ে যাবে। এর মধ্যে ৩২টি আন্তঃনগর ট্রেন বাকিগুলো মেইল ও লোকাল। আজ তিস্তা ও নীলসাগর ট্রেনের ছুটি থাকলেও তা বাতিল করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে