,

আশুলিয়ায় পানির ট্যাঙ্ক ধসে মা-ছেলে নিহত, আহত ২

news-image

সাভার প্রতিনিধি: আশুলিয়ায় একটি বাড়িতে পানির ট্যাঙ্ক ধসে পড়ে মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২ জন। সোমবার ভোর পাঁচটার দিকে আশুলিয়ার নরসিংহপুরের বাংলাবাজার এলাকার নুরুল হক পালোয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায় ভোর রাতে ওই বাড়ির একটি কক্ষে পানির ট্যাঙ্ক ভেঙে পড়ে ঘরের দেওয়াল ওই রুমের মধ্যে ভেঙে পড়ে যায়। এসময় ঘুমন্ত অবস্থায় মা সেলিমা খাতুন ও ছেলে সিয়াম নিহত হয়। এসময় আহত হয় তাদের মামা টুটুল ও মিয়া।

পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হলে মা ও ছেলেকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত সেলিমা খাতুন স্থানীয় একটি প্রতিষ্ঠানে হেলপার পদে চাকুরী করে আসছিলেন। এছাড়া নিহত সিয়াম আহম্মেদ স্থানীয় একটি মাদ্রার ছাত্র ছিলো।

আশুলিয়া ডিইপিজেডের ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ন কবির বলেন, টিনশেড আধাপাকা কক্ষের সাথে থাকা পানির ট্যাংকির দেয়াল ভোর রাতের দিকে হঠাৎ করে একটি কক্ষের উপর ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে দেয়ালের নিচে চাপা পড়া মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুর্বলভাবে তৈরির কারণে পানির ট্যাঙ্কির দেয়াল ধসে পড়ে টিনের চাল ভেঙ্গে সরাসরি ঘুমন্ত মা ও ছেলের উপর পড়ে। নিহত সেলিমা খাতুনের বাড়ি গাইবান্দা জেলার খাঘাটা থানার কামালেরপাড়া গ্রামে। তার স্বামীর নাম মৃত মন্টু মিয়া।

আশুলিয়া থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, টিনশেড আধাপাকা কক্ষের সাথে থাকা পানির ট্যাংকির দেয়াল ভোর রাতের দিকে হঠাৎ করে একটি কক্ষের উপর ধসে পড়ে। এতে করে ঘটনাস্থলেই দেয়াল চাপা পড়ে মারা যান মা সেলিনা বেগমসহ ৭ বছরের ছেলে সিয়াম হোসেন। আহত হন টুটুল নামে নিহত ওই নারীর ভাই। তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের