,

সিঙ্গাপুর পৌছেই ট্রাম্পের টুইট

news-image

অনলাইন ডেস্ক : দুদেশের মধ্যে ঐতিহাসিক সম্মেলনের জন্য ইতিমধ্যেই সিঙ্গাপুর পৌছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। উচ্চপদস্থ এই দুই নেতার স্বাগতম খুব ভালোমতো জানানো হয়েছে তাই টুইটের মাধ্যমে জানান দিলেন ট্রাম্প।

আজ সোমবার সকালে ট্রাম্প টুইট করেন, ‘সিঙ্গাপুর এসে খুব ভালো লাগছে। বাতাসেও যেনো উত্তেজনা কাজ করছে!’

রোববার সন্ধ্যায় সিঙ্গাপুর পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। সিঙ্গাপুরের পায়া লেবার বিমান ঘটিতে অবতরণ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিমানটি।এ সময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন, হোয়াইট হাউসের চিফ স্টাফ জন কেলি ও প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স।

এর আগে স্থানীয় সময় রোববার এয়ার চায়নার একটি বোয়িং-৭৪৭ মডেলের বিমানে করে সিঙ্গাপুরের চাংগি বিমানবন্দরে পৌঁছান কিম। এ দিন রাতেই এয়ার ফোর্স ওয়ান বিমানে করে দেশটিতে পা রাখেন ট্রাম্প।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কাছাকাছি দুটি আলাদা হোটেলে অবস্থান করছে ট্রাম্প-কিম। আগামী ১২ জুন ট্রাম্প-কিম বৈঠকের ভেন্যু ও বিলাসবহুল হোটেলগুলো ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। উত্তর কোরিয়ার পরমাণবিক নিরস্ত্রিকরণ ও কোরিয়া উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও কোরিয়ার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর