,

কেন প্রেম করেন না মিম?

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম কার সঙ্গে প্রেম করছেন, তা নিয়ে  কলকাতার নায়ক জিৎ এর ব্যাপক আগ্রহ। সিনেমার শুটিংয়ের সময় জিৎ প্রায়ই জানতে চাইতেন মিম কার সঙ্গে প্রেম করেন?সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মিম বলেন, ‘জিৎ দা বারবার আমাকে জিজ্ঞেস করতেন, আমি কারও সঙ্গে প্রেম করি কী না? যতবার বলি আমার বয়ফ্রেন্ড নেই, বিশ্বাস করতেই চায় না। ’

মিমের এই প্রেম করতে না পারার বড় কারণ তার মা। সেই সাক্ষাৎকারেই মিমের মা বলেন, ‘সব সময় যদি মা সঙ্গে থাকে তা হলে ছেলেরা আসবে কী করে?’এই প্রসঙ্গে মিম বলেন, ‘ছোট থেকে মা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকেন। স্কুল-কলেজেও! শুটিংয়ে, আউটডোরে মাকে সঙ্গে নিয়ে যাই। মা না থাকলে খুব বোরড লাগে। বাবা ফাঁকা থাকলে, বাবাকেও নিয়ে যাই। তাই মা ওই কথা বললেন।’এরই মধ্যে কলকাতায় তিনটি ছবিতে অভিনয় করেছেন মিম। ছবিগুলো হলো-‘ব্ল্যাক’, ‘ইয়েতি অভিযান’, ‘সুলতান- দ্য সেভিয়ার’।আর জিতের সঙ্গে মিমের পরিচয় হয়েছিল ঢাকায়। একটি ছবির শুটিং করতে জিৎ তখন বাংলাদেশে এসেছিলেন। তখনই প্রথম দেখা।

মিম আর জিৎ এবার একসঙ্গে অভিনয় করেছেন ‘সুলতান দ্য সেভিয়ার’ ছবিতে। ঈদ উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ছবিটি।‘সুলতান দ্য সেভিয়ার’ ছবির প্রচারণার কাজ করতে সম্প্রতি কলকাতায় যান মিম। সেখানেই কথা বলেছেন ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে।

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি