,

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে নেই মোস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএল খেলতে গিয়ে ইনজুরিটা বাধিয়েছিলেন। দেশে ফিরে আসার পর দলের সঙ্গে অনুশীলনও করেছিলেন; কিন্তু আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য দল যেদিন ভারতের উদ্দেশে রওয়ানা দেবে, তার আগেরদিন মোস্তাফিজের ইনজুরির বিষয়টা ‘মারাত্মক’ হিসেবে ধরা পড়ে। তখন বিসিবির ডাক্তার দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, অন্তত চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে মোস্তাফিজকে।

এবার বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারছেন না কাটার মাস্টার মোস্তাফিজ। পায়ের ইনজুরির কারণে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্ট তিনি মিস করতে যাচ্ছেন বলে জাগো নিউজকে জানিয়েছেন জাতীয় দলের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র। যদিও সেই সূত্রটি জানিয়েছে, দ্বিতীয় টেস্টের দলে ফেরার সমূহ সম্ভাবনা রয়েছে মোস্তাফিজের।

মোস্তাফিজের ইনজুরির মধ্যেই আফগানিস্তানের কাছে হেরে ভারত থেকে নাকানি-চুবানি খেয়ে এসেছে বাংলাদেশের টি-টোয়েন্টি দল। যদিও সে সব ভুলে বাংলাদেশ দলের সামনে এখন শুধুই ওয়েস্ট ইন্ডিজ সফর। ক্যারিবীয়দের বিপক্ষে দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার জন্য ২২ জুন দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সবার আগে যেহেতু টেস্ট, সেহেতু টেস্ট দলই আগে ঘোষণা করার কথা।

জাগো নিউজের পাঠকরা ইতোমধ্যেই জেনে গিয়েছেন, সোমবারই টেস্ট দল ঘোষণা হওয়ার কথা। কারণ, সোমবার বসছে বিসিবির বোর্ড মিটিং। এরপরই বিসিবির আনুষ্ঠানিক ইফতার অনুষ্ঠান। জানা গেছে, বিসিবির বোর্ড সভাতেই উপস্থাপন করা হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট দল। সেখানে পাশ হওয়ার পরই ঘোষণা করা হবে প্রথম টেস্ট দল।

জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট দলে জায়গা পেতে পারেন তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের