,

শাকিব খানকে মামলা থেকে অব্যাহতি না দিতে রিভিশন

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে দায়েরকৃত মানহানি মামলা থেকে জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে অব্যাহতি দিতে রিভিশন দায়ের করা হয়েছে। আজ রোববার জেলা দায়রা জজ মো. আমজাদ হোসেনের আদালতে রিভিশনটি দায়ের করেন মামলার বাদী বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক ইজাজুর মিয়া। বিচারক প্রাথমিক শুনানি শেষে রিভিশনটি গ্রহণ করে মামলার নথি আদালতে তলব করেন।

‘রাজনীতি’ সিনেমায় সংলাপের একাংশে অভিনেত্রী অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে পূর্ণ ডিজিটের একটি মুঠোফোন নাম্বার বলেন শাকিব খান। ওই নাম্বরটির মালিক হবিগঞ্জের বানিয়াচংয়ের অটোরিকশাচালক ইজাজুল মিয়া।

ওই ঘটনার পর থেকে ইজাজুল মিয়াকে বিভিন্ন স্থান থেকে শাকিব খান মনে করে অসংখ্য ভক্ত ফোন করতে থাকেন। এতে অতিষ্ট হয়ে পড়েন ইজাজুল মিয়া। দিন-রাত সব সময় তার মুঠোফোনে ফোন আসার কারণে তাকে অটোরিকশাচালকের চাকরি হারাতে হয়। এমনকি তার সংসার ভাঙারও উপক্রম হয়। একমাত্র সন্তান নিয়ে তার স্ত্রী চলে যান বাবার বাড়িতে। একপর্যায়ে কোনো উপায় না পেয়ে ইজাজুল হবিগঞ্জ বিচারিক হাকিমের আদালতে অভিনেতা শাকিব খান, ‘রাজনীতি’ সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমদের বিরুদ্ধে প্রতারণা ও মানহানির অভিযোগে একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য হবিগঞ্জ গোয়েন্দ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা শাকিব খানকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে অপর দুইজনের বিরুদ্ধে আমল গ্রহণ করার জন্য প্রতিবেদন দেন।

ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জ্যেষ্ঠ বিচারিক হামিক সম্পা জাহান অভিনেতা শাকিব খানকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়ে অপর দুইজনের বিরুদ্ধে আমল গ্রহণ করেন। আদালতে বাদিপক্ষে মামলাটি শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বিজন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট এম এ মজিদ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর