,

এবার প্রকাশ্যেই প্রেমিকের সঙ্গে প্রিয়াঙ্কা! (ভিডিও)

news-image
বিনোদন ডেস্ক : বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডের নিয়মিত বাসিন্দা। নিজ দেশ ভারতের চেয়ে মার্কিন মুলুকেই তার সময় কাটে বেশি। আর এই সময়টায় তার সঙ্গী মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। হ্যাঁ, প্রিয়াঙ্কার প্রেমিক তিনি। এমনটাই শোনা যাচ্ছে অনেক দিন ধরে।

প্রিয়াঙ্কা ও নিক জোনাসের প্রেম নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনার ঝড় বইছে। বিভিন্ন সময় একসঙ্গে তারা ঘুরছেন, সময় কাটাচ্ছেন, ডিনারে যাচ্ছেন। আর এসব খবরে গরম হয়েছে গণমাধ্যম। এবার প্রকাশ্যেই দেখা দিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস।

যুক্তরাষ্ট্রের এফ কেনেডি বিমানবন্দরে একসঙ্গে দেখা গেছে প্রিয়াঙ্কা ও নিক জোনাসকে। তারা কোথাও যাচ্ছেন। তবে কোথায় যাচ্ছেন, সেটা জানা যায়নি। একটি ভিডিও ফুটেজ ফাঁস হয়েছে তাদের সেই সময়কার। যেখানে দেখা যায় ব্যাগ-পত্র নিয়ে একসঙ্গে হেঁটে যাচ্ছেন প্রিয়াঙ্কা ও নিক।

এর আগে নিক জোনাসের সঙ্গে সমুদ্রে ও বিভিন্ন রেস্টুরেন্টে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। যদিও তারা প্রেম করছেন কিনা, সেটা নিজ মুখে বলেননি। তবে শোবিজ দুনিয়ার অনেকেই বিষয়টিকে গভীর ভাবছেন।

দেখুন বিমানবন্দরে প্রিয়াঙ্কা ও নিক:

https://youtu.be/32J3orHEOs4?t=28

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের