,

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দেবীদ্বার উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন। তার নাম সুমন (৩৫)। তিনি ১৫ মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে জেলার দেবীদ্বার-চান্দিনা সড়কের ছেচরা পুকুরিয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার কুরুইন গ্রামের বাসিন্দা।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, একদল ডাকাত ছেচরা পুকুরিয়া এলাকার রাস্তার মাথায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে ডাকাতদের আটকের চেষ্টা করে। এ সময় সশস্ত্র ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষায় ১৯টি শটগানের গুলি করে। উভয় পক্ষের গোলাগুলির সময় নিজেদের গুলিতেই ডাকাত সুমন গুরুতর আহত হন। পরে আহত ওই ডাকাত সদস্যকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, অভিযানের সময় থানার উপপরিদর্শক (এসআই) আসাদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) ইনতাজ ও কনস্টেবল মনির আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি কার্তুজ, একটি পাইপগান, কয়েকটি মুখোশ, ছুরি ও শাবল উদ্ধার করেছে। নিহত ডাকাত সুমনের বিরুদ্ধে দেবীদ্বার, চান্দিনা, দাউদকান্দি থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৫টি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর