,

অ্যামাজনে বিবাহিত পুরুষদের পাদ্রী বানাবেন পোপ ফ্রান্সিস!

news-image

অনলাইন ডেস্ক : অ্যামাজন অঞ্চলে ক্যাথলিক খ্রিস্টানদের যাজক সঙ্কট দেখা দিয়েছে। ফলে বাধ্য হয়ে নতুন উপায় খোঁজার চেষ্টা চলছে। জানা গেছে, যাজকদের নিয়ে হতে যাওয়া সম্মেলনে বিবাহিত পুরুষদেরও পাদ্রির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

সেই সঙ্গে নারীদেরও ধর্ম সংক্রান্ত ব্যাপারে হালকা মাত্রায় কর্তৃত্ব দেওয়ার বিষয়ে বিবেচনা করা হতে পারে। শুক্রবার বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ২০১৯ সালের অক্টোবরে অনুষ্ঠিতব্য সিনড সম্মেলন উপলক্ষে একটি নথি প্রকাশিত হয়েছে। তাতেই এ ধরনের উল্লেখ রয়েছে।

তাতে বলা হয়েছে, অ্যামাজন অঞ্চলে পাদ্রির সঙ্কট খুব বেশি। সেখানকার কঠিন বাস্তবতার বিষয় ভেবে ক্যাথলিক চার্চের উচিত সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া।

এমনকি সিনড সম্মেলনে অংশগ্রহণকারীরা চারিত্রিক সততা সম্পন্ন ব্যক্তিদের নিয়েও আলোচনা করবেন বলে উল্লেখ রয়েছে ওই নথিতে। তবে নতুনভাবে নিয়োগ দিতে যাওয়া পাদ্রিদের আগের কঠোর নিয়ম থেকে বেরিয়ে এসে নিয়োগ দেওয়া গতে পারে।

এর আগে অবশ্য পোপ ফ্রান্সিসও এ ধরনের কথা বলেছেন। বিছিন্ন সম্প্রদায়গুলোতে তিনি বিবাহিত পুরুষদের পাদ্রি হিসেবে নিয়োগ দেওয়ার কথা চিন্তা করছেন বলে গত একবছর আগেই জানিয়েছেন।

এ ব্যাপারে বিশষজ্ঞরা ভাবছেন, অ্যামাজন অঞ্চলে সঙ্কটের কারণে বিবাহিতদের পাদ্রী হিসেবে দায়িত্ব দিলে পরবর্তী সময়ে তা অন্য দেশের ছড়িয়ে পড়বে। নতুন এই পরিকল্পনা বেশ প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের