,

নিউইয়র্কে বাংলাদেশি ইমামসহ দুই জনকে হত্যায় মার্কিন নাগরিকের যাবজ্জীবন

news-image

আমেরিকার নিউ ইয়র্কের কুইন্স এলাকায় বাংলাদেশি ইমাম ও তার সহযোগীকে গুলি করে হত্যার ঘটনায় আসামি অস্কার মোরেলকে (৩৭) যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত।

স্থানীয় সময় বুধবার বিকেলে নিউ ইয়র্কের কুইন্স অপরাধ আদালতের বিচারক আনুষ্ঠানিকভাবে এ রায় দেন। এর আগে গত ২৩ মার্চ একই আদালতের ১২ সদস্যের জুরি বোর্ড ও বিচারক অস্কার মোরেলকে দোষী সাব্যস্ত করে রায় দেন।
২০১৬ সালের ১৩ আগস্ট দুপুর ১টা ৫০ মিনিটে জোহরের নামাজ শেষে বাসায় ফেরার পথে ওজোন পার্কের আল ফারুক মসজিদের ইমাম মাওলানা আকুঞ্জি (৫৫) ও সহকারী তারা উদ্দিনকে (৬৪) গুলি করে অস্কার মোরেল। ঘটনাস্থলেই ৫৫ বছর বয়সী ইমাম আকঞ্জি মারা যান। বিবাহিত ইমাম আকঞ্জি তিন সন্তানের বাবা। এদিকে, হাসপাতালে নেয়ার চার ঘণ্টা পর প্রাণ হারান ৬৪ বছর বয়সী সহযোগী তারা মিয়া।

এ ঘটনায় নিহতদের পরিবারের পাশাপাশি নিউইয়র্কে পুরো মুসলিম কমিউনিটিতেই শোকের ছায়া নেমে আসে।
পুলিশ সড়কের আশেপাশের ভিডিও ফুটেজ দেখে হত্যাকা-ের একদিন পর অর্থাৎ ১৪ আগস্ট রাতে অস্কার মোরেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত তাকে অভিযুক্ত করে। কিন্তু অভিযুক্ত যুবক আদালতে নিজেকে নির্দোষ দাবি করলে হত্যাকা-ের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে পুলিশ। এ হত্যাকা-ে পুলিশ অস্কার মোরেলের সম্পৃক্তার যথেষ্ট তথ্য প্রমাণ পায়। প্রায় দুই বছরের আইনি প্রক্রিয়া শেষে আদালত এ হত্যাকা-ের চূড়ান্ত রায় ঘোষণা করল। সূত্র: পার্সটুডে

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের