,

৩০ যৌনকর্মীর সঙ্গে রাতভর আড্ডা ফুটবলারদের

news-image

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরুর আগে ৩০ যৌনকর্মীর সঙ্গে রাতভর আড্ডায় মেতে উঠেছেন মেক্সিকোর বিশ্বকাপ স্কোয়াডের ফুটবলাররা। এর আগে বিশ্বকাপের প্রীতি ম্যাচ স্কটল্যান্ডকে ১-০ গোলে হারায় মেক্সিকো। জয়ের পরে ডজন খানেক যৌনকর্মীর সঙ্গে সারারাত কাটান তারা।

একটি স্থানীয় ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, ফুটবলাররা এবং ৩০ জন যৌনকর্মীর দলটি রাত সাড়ে ১০টায় লাস লোমাসের একটি বাড়িতে এসে পৌঁছে। পার্টিতে ফুটবলাররা নিজেদের স্ত্রী এবং মেয়েদেরও রাখেনি। পার্টিতে গান, নাচ, পানীয় এবং বাজনার সঙ্গে নারীদের নিয়ে রাত কাটিয়েছেন ফূটবলারা।

তবে যৌনকর্মীদের সঙ্গে রাত কাটানোর জন্য কোন রকম শাস্তির মুখে পড়তে হচ্ছে না দেশটির ফুটবলারদের। মেক্সিকান ফুটবলের কর্তারা জানিয়ে দিয়েছেন ওরা ছুটির দিন এসব করেছে। এই পার্টির জন্য খেলোয়াড়রা কোন অনুশীলন মিস করেননি।

মেক্সিকান ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি কান্টু বলেন,‘যে সব ফুটবলার এই পার্টিতে অংশ নিয়েছিলেন তাদের শাস্তি দেওয়া সম্ভব নয়৷ কারণ তারা ট্রেনিং মিস করেনি। এটা তাদের ছুটির দিন ছিলো। আর তাদের ছূটির দিন কিভাবে কাটাবেন সেটা ফুটবলারদেরই ইচ্ছা।’

এর আগে ২০১০ সালে যৌনকর্মীর সঙ্গে রাত কাটানো ও শৃঙ্খলাভঙ্গের অপরাধে ছ’মাসের জন্য নির্বাসনে পাঠানো হয়েছিল এফরেন জুয়ারেজ এবং কার্লোস ভেয়া-কে। ২০১১ সালে ইকুয়েডরের একটি হোটেলে যৌনকর্মীদের নিয়ে পার্টি করতে গিয়ে ধরা পড়েছিলেন মেক্সিকো দলের আট সদস্য। তবে এবার কোন রকম ঝুঁকির মুখে পড়ছেন না ফুটবলাররা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের