,

বাংলাদেশি ইমাম হত্যায় অস্কার মোরেলের যাবজ্জীবন

news-image

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় একটি মসজিদের ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় আসামি অস্কার মোরেলকে (৩৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

স্থানীয় সময় বুধবার বিকেল ৩টার দিকে নিউইয়র্কের কুইন্স অপরাধ আদালতের বিচারক এ রায় দেন। এর আগে গত ২৩ এপ্রিল অস্কার মোরেলকে দোষী সাব্যস্ত করেন আদালত। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর এ মামলার রায় হলো।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ আগস্ট দুপুর ১টা ৫০ মিনিটে জোহরের নামাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ওজোন পার্কের আল ফারুক মসজিদের ইমাম মাওলানা আকুঞ্জি (৫৫) ও সহকারী তারা উদ্দিন (৬৪)।

এ ঘটনায় শুধু নিহতদের পরিবারই নয় বরং নিউইয়র্কে পুরো মুসলিম কমিউনিটির মধ্যেই শোকের ছায়া নেমে আসে।

ইমাম ও তার সহযোগীতে হত্যার ঘটনার একদিন পর অর্থাৎ ১৪ আগস্ট রাতে অস্কার মোরেলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা