,

৩০ যৌনকর্মীর সাথে রাতভর পার্টি করলো মেক্সিকোর ফুটবলাররা!

news-image

অনলাইন ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের খুব বেশি দিন বাকি নেই।ফুটবলপ্রেমীদের মধ্যেও রাশিয়া বিশ্বকাপ নিয়ে উন্মাদনা বেড়ে চলেছে। এদিকে, শেষ সময়েই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে মেক্সিকো ফুটবলাররা। সংবাদমাধ্যম ডেইলি মেইল’র খবরে বলা হয়, মেক্সিকোর বিশ্বকাপ স্কোয়াডের ফুটবলাররা ৩০ জন যৌনকর্মীর সঙ্গে রাত কাটিয়ে সম্প্রতি জয় উদযাপন করেছে৷ রাশিয়া বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারায় মেক্সিকোর ফুটবল দল৷ তারপরই ৩০ জন যৌনকর্মীকে নিয়ে রাতভর উদ্দাম উৎসবে মেতেছিল ফুটবলাররা৷

যদিও এরআগেও ম্যাচে জিতে হোটেলে যৌনকর্মীদের নিয়ে এসে ৬ মাসের জন্য নির্বাসনের মুখে পড়েছিল মেক্সিকান ফুটবলাররা৷ তবে এবারে কোন শাস্তির সামনে পড়তে হচ্ছে না মেক্সিকোর ফুটবলারদের। কারণ মেক্সিকান ফুটবলের কর্তারা জানিয়ে দিয়েছেন, ওরা ফ্রি-টাইমেই এসব করেছে৷ এই ‘সেক্স পার্টির’ জন্য মেক্সিকান ফুটবলাররা ট্রেনিং মিস করেননি৷

এ ব্যাপারে মেক্সিকান ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি কান্টু জানান, যেসব ফুটবলার এই পার্টিতে অংশ নিয়েছিলেন তাদের শাস্তি দেওয়া সম্ভব নয়৷ কারণ ওরা ট্রেনিং মিস করেনি৷ একটা ছুটির দিন মানে ছুটির দিন৷ ফুটবলাররাই ঠিক করবেন তাঁরা কিভাবে সে দিনটা কাটাবেন৷

সূত্রে বলা হয়, বিশ্বকাপ খেলা সামনে রেখে মেক্সিকান ফুটবল ফেডারেশন এই ইস্যুতে ঝামেলায় যেতে চায়নি। তাই খেলোয়াড়দের পক্ষে তাদের বক্তব্য যে, ফুটবলাররা অবসর সময়েই উৎসবে মেতেছিল।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর