,

আজ একাদশে দুটি পরিবর্তন আসতে পারে

news-image

স্পোর্টস ডেস্ক: ভারতের দেরাদুনে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে আজ আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। পর পর দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া আগেই হয়েছে। আজ হারলে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে তামিম-সাকিবদের। এজন্য শেষ ম্যাচ জিতে অন্তত নিজেদের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়ে মরিয়া টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

আজকের ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। আরিফুল হক সুযোগ পেয়ে যেতে পারেন একাদশে। বিপিএলের হয়ে দুর্দান্ত দাপট দেখিয়েছেন এই ব্যাটসম্যান। প্রথম দুই ম্যাচে সুযোগ পানটি। তবে পর পর দুই ম্যাচে মোসাদ্দেক হোসেন সৈকত ব্যর্থ হওয়ায় এ ম্যাচে তার জায়গায় একাদশে ফিরতে পারেন মেহেদি হাসান মিরাজ। অন্যদিকে বার বার সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ সৌম্য সরকারের জায়গায় একাদশে দেখা যেতে পারে আরিফুল হককে।

মূলত দেরাদুনের স্পিনিং কন্ডিশনের কথা চিন্তা করে কোচ কোর্টনি ওয়ালশ সুযোগ করে দিতেই পারেন মিরাজকে। টি-২০তে বাংলাদেশের বড় শক্তি ব্যাটিং। ব্যাটসম্যানদের দুর্দান্ত দাপটে আগের সিরিজে নিদাহাস ট্রফিতে লঙ্কানদের বিরুদ্ধে ইতিহাস গড়ে জয় তুলে নিয়েছিল। কিন্তু আফগানদের বিরুদ্ধে তারা ব্যর্থ। আজ ব্যর্থতার বৃত্ত ভাঙতে না পারলে আফগানদের বিরুদ্ধে হোয়াইটওয়াশ ছাড়া কোনো উপায় নেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
১. তামিম ইকবাল
২. লিটন কুমার দাস
৩. সাব্বির রহমান
৪. মুশফিকুর রহিম
৫. সাকিব আল হাসান
৬. মাহমুদুল্লাহ রিয়াদ
৭. আরিফুল হক/ সৌম্য সরকার
৮. মেহেদি হাসান মিরাজ/মোসাদ্দেক হোসেন
৯. আবু হায়দার রনি
১০. রুবেল হোসেন
১১. নাজমুল ইসলাম অপু

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর