,

ইতিকাফে মসজিদে পণ্য না নিয়ে শুধু বেচাকেনার কথা বলা যাবে

news-image

হাফেজ মাওলানা মো. নাসির উদ্দিন : বিশ তারিখ সূর্যাস্তের আগেই ইতিকাফের নিয়তে মসজিদে পৌঁছে যাওয়া জরুরি। (আদ্দুররুল মুখতার ২/৪৪২) ইতিকাফের দিনগুলোতে তেলাওয়াত,তাসবীহ-তাহলীল ও ইবাদত-বন্দেগীতে কাটানো উওম। (ফাতওয়ায়ে আলমগীরী ১/২১২) পুরুষরা শুধু মসজিদে ইতিকাফ করবে। (আদ্দুররুল মুখতার ২/৪৪০-৪৪১)

ইতিকাফকারী ব্যক্তির জন্য অন্যান্য রোজাদারের মত রাতের বেলায় খাওয়া-দাওয়া ও চা,পান করা ইত্যাদি সবকিছুই জায়েজ। (ফাতওয়ায়ে আলমগীরী ১/২১২)

ইতিকাফকারীর জন্য জরুরি চিঠিপত্র লেখা এবং ধর্মীয় বইপত্র লেখা জায়েজ। (আদ্দুররুল মুখতার ২/৪৫০)
মসজিদে ইতিকাফ অবস্থায় শুধু প্রয়োজনীয় বেচাকেনার কথাবার্তা বলা জায়েজ। তবে পণ্য মসজিদের ভেতরে প্রবেশ করানো যাবে না। (ফাতওয়ায়ে আলমগীরী)

মল-মূত্র ত্যাগ, অজু, ফরজ গোসল ও সুন্নত গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া জায়েজ। (ফাতওয়ায়ে আলমগীরী ১/২১২)

মহিলারা তাদের ঘরে নামাজের স্থানে ইতিকাফ করবে। নামাজের জন্য পূর্ব থেকে কোন নির্দিষ্ট স্থান না থাকলে তা নির্দিষ্ট করে নিবে। এরপর সেখানে ইতিকাফ করবে। (ফাতওয়ায়ে আলমগীরী ১/২১১)

মহিলাদের মাসিক (ঋতু-স্রাব) অবস্থায় ইতিকাফ করা যাবে না। কারন এ অবস্থায় রোজাই রাখা যায় না। আর সুন্নত ইতিকাফের জন্য রোজা রাখা জরুরি।(ফাতওয়ায়ে আলমগীরী ১/২১১) মহিলাদের ইতিকাফ করতে হলে স্বামীর অনুমতি নিয়েই ইতিকাফ করতে হবে। স্বামীর নিষেধ থাকা স্বত্তেও ইতিকাফ করলে ইতিকাফ সহি হবে না। (ফাতওয়ায়ে আলমগীরী ১/২১১)

ইতিকাফকারী ব্যক্তি অন্য মসজিদে খতমে তারাবীর জন্য গেলে ইতিকাফ ভেঙ্গে যাবে এবং বিনা প্রয়োজনে মসজিদের বাইরে গেলে যদিও তা অল্প সময়ের জন্য হয়, তাহলেও ইতিকাফ ভেঙ্গে যাবে। (ফাতওয়ায়ে আলমগীরী ১/২১২)
কোনো কারণে রোযা ভেঙ্গে গেলে বা রোজা রাখতে না পারলে ইতিকাফ ভেঙ্গে যাবে। কারণ সুন্নত ও ওয়াজিব ইতিকাফের জন্য রোযা জরুরি। (ফাতওয়ায়ে শামী ২/৪৪২)

জানাজার জন্য মসজিদ থেকে বের হলে ইতিকাফ ভেঙ্গে যাবে। (ফাতওয়ায়ে আলমগীরী ১/২১২)
আল্লাহ তাআলা আমাদের সকলকে ইতিকাফ করার তাউফিক দান করুন।
(আমিন আমিন ছুম্মা আমিন)

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের