,

সরকারি অনুদান পেলো ৫ চলচ্চিত্র

news-image

বিনোদন প্রতিবেদক: পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ২০১৭-১৮ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। পাঁচ নির্মাতা পেয়েছেন এবার সরকারি অনুদান।

এবছর ‘গোর’ সিনেমার জন্য গাজী রাকায়াত, ‘কালবেলা’ সিনেমার জন্য সাইদুর আনাম টুটুল, ‘আজব ছেলে’ সিনেমার জন্য মানিক মানবিক, ‘অলাতচক্র’ সিনেমার জন্য হাবিবুর রহমান, ‘অবলম্বন’ প্রামাণ্যচিত্রের জন্য আবিদ হোসেন খান সরকারি অনুদান পেয়েছেন।

প্রামাণ্যচিত্র ‘অবলম্বন’এর জন্য আবিদ হোসেন খান অনুদান হিসেবে পাবেন ৪০ লাখ টাকা। আর বাকি ৪টি পূর্ণদৈর্ঘ্য সিনেমার জন্য প্রত্যোক নির্মাতা পাবেন ৬০ লাখ টাকা করে।

বুধবার (৬ জুন) প্রজ্ঞাপনের মাধ্যমে ২০১৭-১৮ অর্থ বছরের জন্য চলচ্চিত্রে সরকারি অনুদানপ্রাপ্তদের নাম ঘোষণা করে তথ্য মন্ত্রণালয়। এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ৫ জনকে ২ কোটি ৮০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে অনুদান প্রাপ্তদের নামের তালিকা দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের