,

সাকিবকে নিয়ে ‘অপরাধী’ গান ভাইরাল

news-image

স্পোর্টস ডেস্ক : দেরাদুনে আফগান স্পিনারদের ঘূর্ণিতে কুপোকাত হয়েছে সাকিব বাহিনী। রাশিদ খান, মুজিবুর রহমান ও মোহাম্মদ নাবির স্পিন বিষে নীল বাংলাদেশের ব্যাটিং লাইন। টানা দুই ম্যাচে জিতে প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে নিয়েছেন আফগানিস্তান। রীতিমতো নাকানিচুবানি খেয়ে হেরেছে সফরকারীরা।

কিন্তু আফগানদের কাছে সাকিবদের এমন অসহায় আত্মসমর্পণ মেনে নিতে পারছেন না টাইগার ভক্তরা। ব্যাটিং বোলিংয়ের ব্যর্থতার পাশাপাশি প্রশ্নবিদ্ধ হচ্ছে সাকিবের নেতৃত্বও। দলের এমন দুর্দশার জন্য পরোক্ষভাবে সাকিবকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তারা। সেই সুরই যেন ফুটে উঠল ক্রিকেট রসিক ফারহান সাহেবের ফেসবুক পেজে।
অংকুর মাহমুদ ফিচারিং আরমান আলিফের গান ‘অপরাধী’ এর ছন্দে ছন্দে টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবকে নিয়ে প্যারোডি গান প্রকাশ করেছেন ফারহান। যা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল-

‘একটা সময় তোরে দেশের রত্ন ভাবিতাম।
তোর বিশ্বসেরা উপাধিতে গর্বিত হইতাম।
তোর হাসিটারে অনেক সরল হাসি ভাবিতাম।
তুই খেলায় হারলে আমরা অনেক কষ্ট পাইতাম।

ওরে অভিনয়ে মুগ্ধ হয়ে নেতা করলাম ভাই
এখন তোর মনেতে রাজনীতি, ক্রিকেটটা আর নাই
তোরে আদর কইরা ছাইড়া দিলাম টাকা কামাইতে
এখন সে টাকা দিয়ারে তুই নেতা হবি রে।

ও সাকিব সাকিব তুই অপরাধীরে
দেশের দেয়া এতকিছু দে ফিরাইয়া দে
দেশেরর আবেগ নিয়া খেলা করার অধিকার দিলো কে
সাকিব তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে।

তোর জন্য টিকেট কিনা খেলা দেখিতাম
আমার কষ্ট করা আয়ের টাকায় স্টেডিয়াম যাইতাম
রাইতের পর রাইত জাগিয়া খেলা দেখিতাম
আবার মধ্যরাতে মিছিল কইরা টিএসসি যাইতাম।

ওরে নিদহাস ট্রফি হারার পরেও মাইনা নিছিরে
আফগানরা জিতল তোর ভুলের কারণে
দেশের সকল মানুষ হতাশ হইয়া একসুরেতে কয়
তোর টার্গেট এখন এমপি হওয়া, ক্রিকেটটা আর নয়।’

ও সাকিব সাকিব তুই অপরাধীরে
দেশের দেয়া এতকিছু দে ফিরাইয়া দে
দেশেরর আবেগ নিয়া খেলা করার অধিকার দিলো কে
সাকিব তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে।

https://www.facebook.com/1750101121735662/videos/1757040714375036/

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের