,

ঈদে কলকাতায় মীমের ছবি

news-image

বিনোদন প্রতিবেদক: ভাইগিরি করেই দিন চলে সুলতানের। কিন্তু তার ভেতরের মানুষটা সহজ-সরল। রিয়াকে সে নিজের বোনের মতো ভালোবাসে। নারী পাচার চক্রের কবলে পড়ে রিয়া। এই চক্রের প্রধান সরকার। এই সরকারের কবল থেকে রিয়াকে উদ্ধার করে আনে সুলতান। ছবির নাম ‘সুলতান দ্য সেভিয়ার’। ছবিতে জিতের বিপরীতে আছেন বাংলাদেশের বিদ্যা সিনহা সাহা মীম। আর বোনের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার।

গতকাল মঙ্গলবার কলকাতার এই হোটেলে ‘সুলতান দ্য সেভিয়ার’ ছবির গান মুক্তি পেয়েছে। গানটির শিরোনাম ‘ঈদ মুবারক’। গানটি লিখেছেন প্রাঞ্জল, সুর করেছেন শুদ্ধ। গানটি গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। ‘ঈদ মুবারক’ গানটিতে দেখা গেছে নায়ক জিতের নতুন পোশাক, নতুন সাজ, চোখে সুরমা। খুশির আমেজে টালিউডের ‘সুলতান’। ঈদের আগেই গানে গানে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জিৎ।

কী আছে ‘সুলতান দ্য সেভিয়ার’ ছবিতে? নির্মাতাদের কাছ থেকে জানা গেছে, এই ছবিতে আছে টান টান উত্তেজনা, ফাটাফাটি অ্যাকশন, গুন্ডাদের শাস্তি, লক্ষ্যপূরণের জেদ আর ভালোবাসার ছোঁয়া। আরও একটি খবর জানা গেছে, এই ছবিতে নাকি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন জিৎ। আর মীম একজন আইনজীবী।

তামিল ছবির রিমেক ‘সুলতান দ্য সেভিয়ার’ তৈরি করেছেন পরিচালক রাজা চন্দ। জানা গেছে, এই ছবিটিকে লড়তে হবে বাংলাদেশর নায়ক শাকিব খানের কলকাতার ছবি ‘ভাইজান এলো রে’ আর সালমান খান অভিনীত হিন্দি ছবি ‘রেস থ্রি’র সঙ্গে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের