,

যেকোনো মূল্যে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে : নাসিম

news-image

১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নারী-পুরুষ ও শিশু সবাই মাদাসক্ত। মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাচ্ছে সমাজ । হোমিওপ্যাথিক ডোজে মাদকের ক্যান্সার নির্মূল হবে না। মাদক হচ্ছে সামজিক ক্যান্সার। তাই যে কোনো মূল্যে মাদক বিরুধী অভিযান অব্যাহত থাকবে।

বুধবার (৬জুন) বিকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভায় তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, এ ক্যান্সার আমাদের নারী-পুরুষ ও শিশুদের গ্রাস করে ফেলেছে। যার দৃষ্টান্ত  ঐশি। মাদক ক্যান্সার ওয়াজ- নসীহত ও হোমিওপ্যাথিক-মেডিসিন ডোজ দিয়ে নির্মূল সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদকবিরোধী যুদ্ধে ১৪ দল পূর্ণ সমর্থন করে। জঙ্গি দমনের সিদ্ধান্তের মতো মাদক নিয়ন্ত্রণের যে কাজ চলছে সেটিতে সবাইকে এগিয়ে আসতে হবে। এই মাদক নির্মূল পদক্ষেপ যাতে কোনভাবেই কেউ ব্যহত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

বিএনপি কে উদ্দেশ্যে করে তিনি বলেন, মাদক বিরোধী অভিযান কোন রাজনৈতিক উদ্দেশ্যে নয়। বিএনপি মাদক বিরোধী অভিযানে একাত্মতা ঘোষণা করলে তাদেরও লাভ হতো।

নাসিম বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টরেট অফ লিটারেচার উপাধি পাওয়ায় আগামী ৭ই জুলাই আওয়ামী লীগের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে তাকে সংবর্ধনা দেয়া হবে। সেখানে ১৪ দলের সকলে উপস্থিত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক সাংসদ নাজমুল হক প্রধান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা: শাহাদাত হোসেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, গণ আজাদী লীগের সভাপতি এসকে সিকদার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?