,

ইয়েমেনের হুদাইদা বন্দরে হামলার ব্যাপারে আমিরাতকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

news-image

ইয়েমেনে হুথিদের দখলে থাকা হুদাইদা বন্দর দখলে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চাওয়ার পর উল্টো আমিরাতকে সতর্ক করে দেওয়া হয়েছে। হোয়াইট হাউজ বলছে, আমিরাত কিংবা ইয়েমেনের সেনাবাহিনীর পক্ষ থেকে ওই বন্দর দখলে যে সহায়তা চাওয়া হয়েছে তাতে যুক্তরাষ্ট্র রাজি নয়। মিডিল ইস্ট আই

যুক্তরাষ্ট্র বলছে হুদাইদা বন্দরে আক্রমণ করলে ইয়েমেনের মানবেতর পরিস্থিতির আরো বিপর্যয় ঘটবে। বন্দরটি হুথি যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে যারা সৌদি আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের দেশকে দখলমুক্ত করার জন্যে লড়ে যাচ্ছে। অন্যদিকে ইয়েমেনের এডেন বন্দর দখল করে রেখেছে সৌদি আরব। ফলে জাতিসংঘের সহায়তা, ওষুধ ও ত্রাণসামগ্রী দুর্ভিক্ষপীড়িত ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

হোয়াইট হাউজের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ইয়েমেনে এমন কোনো তৎপরতায় সহায়তা করবে না যা দেশটির পরিস্থিতিকে আরো বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। ইয়েমেনের অবকাঠামো আরো ভেঙ্গে পড়বে। সাধারণ মানুষের বসতি ও অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে সকল পক্ষকে হামলা থেকে বিরত থাকার জন্যে হোয়াইট হাউজের পক্ষ থেকে অনুরোধ করা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের