,

ট্রাম্প-কিম বৈঠক উপলক্ষে বিশেষ স্মারক পদক উন্মোচন করলো সিঙ্গাপুর

news-image

আগামী ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এর বৈঠকটিকে স্মরণীয় করে রাখতে মঙ্গলবার একটি বিশেষ স্মারক পদক উন্মোচন করেছে নগররাষ্ট্রটি।

পদকটির এক পাশে ‘ওয়ার্ল্ড পিস’ এবং অন্যপাশে শান্তির প্রতীক হিসেবে পায়রা ও জলপাই পাতার ছবি রয়েছে। এছাড়াও উত্তর কোরিয়ার জাতীয় ফুল ম্যাগনোলিয়া এবং সিঙ্গাপুরের জাতীয় ফুল গোলাপের ছবিও যুক্ত করা হয়েছে। স্যুভেনিরের অন্যপাশে দুই দেশের পতাকা এবং দুটি হাতকে করমর্দন অবস্থায় রাখা হয়েছে এবং সেখানে বৈঠকের তারিখ লেখা আছে।

নিরপেক্ষ অবস্থানের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট নগররাষ্ট্র সিঙ্গাপুরের সঙ্গে পূর্ব ও পশ্চিমের সব দেশের সুসম্পর্ক রয়েছে। ২০১৫ সালে চীন ও তাইওয়ানের মধ্যে ঐতিহাসিক বৈঠকটি এখানেই অনুষ্ঠিত হয়েছিল।

এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। কয়েক মাস ধরে উভয়পক্ষের বাগযুদ্ধের পর উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রম বন্ধের বিনিময়ে কূটনৈতিক ও অর্থনৈতিক কার্যক্রমে ফিরে যাওয়ার লক্ষ্যে আলোচনা শুরু করতে ঐকমত্যে পৌঁছায় তারা।

পদকটির স্বর্ণ সংস্করণের দাম পড়বে ১ হাজার ডলার। সিঙ্গাপুর মিন্টের অনলাইন শপে পদকটি বিক্রি হচ্ছে। উল্লেখ্য, বৈঠক সামনে রেখে গত মাসে একটি স্মারক মুদ্রা উন্মোচন করে হোয়াইট হাউজ। রয়টার্স

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের