,

‘দোষ স্বীকার করলেন আসিফ আকবর’

news-image

নিজস্ব প্রতিবেদক: ‘ও প্রিয়া তুমি কোথায়’ খ্যাত শিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের তেজগাঁও থানায় তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আসিফকে রাতভর জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)সদস্যরা। এ সময় মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ-অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান বিক্রির কথা স্বীকার করেছে আসিফ।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্লা নজরুল ইসলাম এমন তথ্য জানিয়েছেন। মঙ্গলবার দিনগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম তাকে গ্রেফতার করে।যার মামলা নম্বর ১৪। এ তথ্য প্রযুক্তির মামলায় আসিফ আকবর ছাড়াও আরো ৪/৫ জন অজ্ঞাত আসামি রয়েছে।

নজরুল ইসলাম জানান, কন্ঠশিল্পী আসিফ আকবরকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। তবে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করবেন। আদালতের নির্দেশনায় তাকে রিমান্ডে পাওয়া গেলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।’
তিনি আরো জানান, এছাড়াও আসিফের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকেও মামলার গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা