,

এবারের ঈদে লম্বা ছুটি পাচ্ছে না সরকারি চাকরিজীবীরা

news-image

নিজস্ব প্রতিবেদক: আর দিন দশেক পরেই মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। তবে এবারের ঈদে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন না লম্বা ছুটি। তাই গ্রামে গিয়ে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন নিয়ে অনেকেই শঙ্কিত। ঈদে সাধারণত তিন দিন সরকারি ছুটি পেয়ে থাকেন সরকারি চাকরিজীবীরা। তবে রোজা পুরোপুরি ৩০টা হলে ছুটি একদিন বাড়ে।

কিন্তু, এ বছর রোজা ২৯টা হলে ঈদ হবে ১৬ জুন শনিবার। এ হিসেবে সাপ্তাহিক ছুটি বাদ দিলে ঈদের ছুটি মিলছে মাত্র একদিন অর্থাৎ ১৭ জুন রোববার। পরদিন ১৮ জুন থেকে যথারীতি আবারো সরকারি অফিসের কার্যক্রম শুরু হবে।

এ নিয়ে মন্ত্রণালয় ও অধিদপ্তরসহ সর্বস্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক হতাশা। অনেকেই মনে করেছেন, এবার আর পরিবার-পরিজন নিয়ে হয়ত গ্রামে ঈদের ছুটি কাটাতে যাওয়া হচ্ছে না। বিশেষ করে ঈদের সময়ে রাস্তা-ঘাটে যে যানজট হয় তাতে করে এতো অল্প সময়ে গ্রাম থেকে ফিরে কর্মস্থলে যোগ দেয়া সম্ভব নয় বলেই মনে করছেন তারা।

তবে রোজা শুরুর আগে বুদ্ধ পূর্ণিমা, মে দিবস ও শবেবরাতের সাথে সাপ্তাহিক ছুটি মিলিয়ে অনেকেই দীর্ঘ ৯ আবার কেউ ৬ দিন ছুটি পেয়েছিলেন। কিন্তু ঈদের ছুটি কম থাকায় স্বাভাবিকভাবেই মনক্ষুণ্ণ অনেকেই। কেউ কেউ বলছেন, ওই ধরনের ছুটি ঈদে পেলে ভালো হতো।

নাম প্রকাশে অনিচ্ছুক সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, ছুটি অনেক কম থাকায় এবার ঈদে গ্রামে যেতে পারছি না। বিভাগীয় দিক থেকেও ছুটি নেয়া সম্ভব হলো না।

কারণ হিসেবে এই কর্মকর্তা বলেন, গত শবেবরাতে সব মিলিয়ে ভালো ছুটি কাটানো হয়েছিল। সেজন্য এবার আর ছুটির আবদার করা সম্ভব নয়।

অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ঈদের ছুটি নিয়ে কোনো আলোচনা হয়নি। স্বাভাবিক ছুটি হিসেবে ঈদের ছুটি থাকবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের