,

প্রতিদিন এক গ্লাস দুধ পানের চমক

news-image

অনলাইন ডেস্ক: দিনে এক গ্লাস করে দুধ প্রয়োজন সবার জন্যই। বিশেষ করে মহিলাদের জন্য দুধ ও দুগ্ধজাত অন্যান্য খাবারের প্রয়োজনীয়তা অপরিসীম।

দুধ হল সম্পূর্ণ আহার। দুধের মধ্যে থাকা প্রোটিন বাচ্চাদের বেড়ে ওঠার বয়সে বিশেষ প্রয়োজনীয়। শুধু হাড় শক্ত করা নয়, মিল্ক প্রোটিন ব্রেনের বিকাশেও সাহায্য করে। দুধ ছাড়াও চিজ, মাখন, ঘি, পনীর, দই- সবই উপকারী।

আসুন জেনে নিই দুধের কিছু উপকারিতা

১. ক্যালসিয়ামের সেরা উৎস হল দুধ। ক্যালসিমায় শরীরের হাড় শক্ত করে। মাইগ্রেনের সমস্যা কমায়, স্থূলতা রোধ করে এবং নিয়মিত দুধ খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। অল্প বয়স থেকেই পর্যাপ্ত দুধ খেলে বেশি বয়সে গিয়ে অস্টিওআর্থারাইটিসের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।

২. ভিটামিন ডি-র সাহায্যে আমাদের শরীর ক্যালসিয়াম শোষণ করতে পারে। দুধের মধ্যে পর্যাপ্ত ভিটামিন ‘ডি’ থাকায় তা ক্যালসিয়ামের উপকারিতাকে নষ্ট হতে দেয় না।

৩. নিয়মিত দুধ খেলে হাড় শক্ত হওয়ার পাশাপাশি দাঁতও ভালো থাকে। দাঁতের ওপরে যে এনামেলের স্তর রয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে তা ক্ষয় হতে থাকে। ফলে কিছু খেলেই দাঁতে কনকনানি ব্যথা শুরু হয়। নিয়মিত দুধ খেলে তা দাঁতের এনামেলের স্তরকে রক্ষা করে।

৪. দুধের মধ্যে ভালো পরিমাণ জল থাকায় দুধ শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে। বিশেষ করে যেসব বাচ্চা সবসময় দৌড়ঝঁপ করছে, তাদের জন্য দুধ অত্যন্ত উপকারী।

৫. দুধের মধ্যে থাকা মিনারেল ও ভিটামিন শরীরকে ফিট রাখে। নিয়মিত দুধ খেলে শরীর সুস্থ ও সবল থাকে। দুধের মধ্যে থাকা ভিটামিন ও মিনারেল দৃষ্টিশক্তি ভালো রাখে, এনার্জি বাড়ায় এবং অসুখ-বিসুখ সহজে সারাতে সাহায্য করে। সূত্র : এই সময়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর