,

ট্রেনের টিকিট কাটতে শেষ দিনেও কমলাপুরে ভিড়

news-image

নিজস্ব প্রতিবেদক: ঈদের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনেও কমলাপুর রেলস্টেশনে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন। অন্যান্য দিনের মতো বুধবার সকাল ৮টায় টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ বিক্রি করা হচ্ছে ১৫ জুনের জন্য টিকিট।

এদিকে, টিকিট পেতে মধ্যরাত থেকে রেলস্টেশনের কাউন্টারগুলোতে জড়ো হয়েছেন মানুষ। ভিড় এতটাই বেশি যে, অনেকটা হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তারক্ষায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

কথা বলে জানা গেছে, কাঙ্ক্ষিত টিকেট পেতে মঙ্গলবার মধ্যরাত থেকেই লাইনে দাঁড়িয়েছেন অনেকে। ভোর হতে না হতেই লাইন দীর্ঘ হতে থাকে। সকাল ৬টার দিকে লাইনে মানুষের সংখ্যা হয়ে যায় প্রায় টিকিটের তুলনায় দ্বিগুণ। লাইন কমলাপুর স্টেশনের বাইরে চলে যায়।

এদিকে টিকিট কালোবাজারে যাতে বিক্রি না হয় এজন্য সতর্ক অবস্থায় আছে আইন-শৃংখলা বাহিনী। র‌্যাব-পুলিশের পাশাপাশি রয়েছে পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্যরা।

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ। আর ফিরতি টিকিট বিক্রি হবে ১০ জুন থেকে ১৫ জুন পর্যন্ত।

ঈদে বাড়ি গমনেচ্ছু যাত্রীদের গত শুক্রবার দেওয়া হয় ১০ জুনের টিকিট। শনিবার দেওয়া হয় ১১ জুনের টিকিট। এরপর ৩ জুন দেওয়া হয় ১২ জুনের, ৪ জুন দেওয়া হয় ১৩ জুনের, ৫ জুন দেওয়া হয় ১৪ জুনের এবং ৬ জুন দেওয়া হচ্ছে ১৫ জুনের অগ্রিম ট্রেনের টিকিট।

অপরদিকে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে গমনেচ্ছু যাত্রীদের ১০ জুন দেওয়া হবে ১৯ জুনের টিকিচ, ১১ জুন দেওয়া হবে ২০ জুনের, ১২ জুন দেওয়া হবে ২১ জুনের, ১৩ জুন দেওয়া হবে ২২ জুনের, ১৪ জুন দেওয়া হবে ২৩ জুনের এবং ১৫ জুন দেওয়া হবে ২৪ জুনের অগ্রিম ফিরতি ট্রেনার টিকিট।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের