,

কলকাতায় ‘শর্টকাট’ শুরু করলেন অপু

news-image

বিনোদন প্রতিবেদক: কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এ খবর প্রকাশিত হওয়ার দুদিনের মধ্যেই সিনেমাটির শুটিংও করেছেন এ অভিনেত্রী। কলকাতার নিউ টাউনে প্রখর রোদ উপেক্ষা করে ‘শর্টকাট’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। তার সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছেন ওপার বাংলার বেশ কয়েকজন অভিনেতাও।

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘শর্টকাট’ সিনেমাটি। এতে অপুর বিপরীতে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জিকে। এটি পরিচালনা করছেন সুবীর মণ্ডল।

সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে গতকাল কলকাতায় যান অপু। আগামী ১৪ জুন পর্যন্ত কলকাতায় সিনেমাটির শুটিং করবেন বলে জানান এ নায়িকা। সিনেমাটিতে বাংলাদেশ থেকে আরো অভিনয় করছেন রেবেকা, গৌতম সাহা। এ ছাড়া কলকাতা থেকে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসুসহ অনেকে।

অপু বলেন, ‘কলকাতায় শুটিং শুরু করছি। এখানকার শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে কাজ করে ভালোই লাগছে। মনে হচ্ছে, আমি বাংলাদেশেই কাজ করছি। এখানকার ইউনিটের সবাই অনেক হেল্পফুল।’

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে