,

নাটকের নাম যে ‘ছোট ছেলে’ হবে, জানতেন না তৌসিফ

news-image

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আরটিভির জন্য একটি নাটক নির্মাণ করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। এপ্রিলে তিনি যখন নাটকের শুটিং শুরু করেন, তখন এর নাম ছিল ‘টানাপোড়ন’। কিন্তু পরবর্তী সময়ে এর নাম বদলে রাখা হয় ‘ছোট ছেলে।’

কিন্তু নাটকের নাম যে ‘টানাপোড়ন’ বদলে ‘ছোট ছেলে’ রাখা হবে, সে বিষয়ে জানতেনই না এ নাটকে অভিনয় করা অভিনেতা তৌসিফ মাহবুব। শুটিং চলাকালে তৌসিফের কাছে পরিচালক আবু হায়াত মাহমুদ নাটকের নাম ‘ছোট ছেলে’ রাখা প্রসঙ্গে কথা তুললে, অভিনেতা তৌসিফ সেটা হেসে উড়িয়ে দেন এবং বলেন, ‘না না, টানাপোড়নই থাকুক নাটকের নাম।’

তৌসিফ মাহবুব প্রিয়.কমকে বলেন, ‘এপ্রিলে আমি একটা নাটক করেছি। আবু হায়াত মাহমুদ ভাই আমাকে আগেই বলেছিলেন যে, ‘‘আরটিভি থেকে তোমার নাম বলে রেখেছে, তোমাকে নিয়েই কাজটি করব।’’ আমার যতদূর মনে পড়ে, এপ্রিল মাসের প্রথম দিকে শুটিং হয়েছিল নাটকটির।

আবু হায়াত মাহমুদ ভাই স্ক্রিপ্ট পাঠিয়েছিলেন শুটিংয়ের আগের দিন। তখন গল্পের নাম ছিল ‘‘টানাপোড়ন’’। গল্প পড়ে আমার ভালো লেগেছিল। মধ্যবিত্ত পরিবারের টানাপোড়নের গল্প।

হঠাৎ শুটিংয়ের মধ্যে হায়াত ভাই আমাকে বললেন যে, ‘‘আরটিভি এ নাটকটি পছন্দ করেছে, ওরা বলছে এ গল্পটি পুরো ছোট ছেলের মতো হয়ে গেছে।’’ কিন্তু আমি হেসে উড়িয়ে দিয়ে বলেছিলাম, না না, টানাপোড়নই থাকুক নাটকের নাম।
শুটিংয়ের কিছুদিন পর তিনি একটি প্রোমো আপ করেছিলেন। সেই প্রোমোর মধ্যে নাম সেভাবে দেননি। ‘‘ছোট ছেলে’’ তো লেখেনইনি। কিন্তু রিসেন্টলি চ্যানেল বা ফেসবুকে সব জায়গায় নাটকের নাম দেখা যাচ্ছে ছোট ছেলে।

অনেকে ভাবছে যে এ নাটকের নাম জেনেই আমি কাজটি করেছি। কিন্তু আমি তো নাটকের নাম যে ‘‘ছোট ছেলে’’ হবে, সেটা ভেবে কাজ করিনি। বিষয়টা আমার জন্য এখন সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ রকম নাম দিলে মনে হয় যে আমি পপুলারিটির জন্য এ নামের নাটকে কাজ করেছি, কিন্তু বিষয়টি তো সেটা নয়।’

নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার। এতে তৌসিফ মাহবুব ছাড়াও অভিনয় করেছেন, শবনম ফারিয়া, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, এস এম মহসিন, জেবুন্নেসা টুনটুনি, রিগ্যান সোহাগ রত্ন, শুভেচ্ছা রহমানসহ আরও অনেকে। সূত্র :  প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর