,

ইউরেনিয়াম সমৃদ্ধ করতে নিদের্শ দিলেন খামেনি

news-image

ইরানের সর্বোচ্চ ধর্মীয় আয়াতুল্লাহ খামেনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা এক লাখ ৯০ হাজার এসডাব্লিউইউতে উন্নীত করার প্রস্তুতি নিতে দেশটির জাতীয় আনবিক শক্তি সংস্থার প্রতি নির্দেশ দিয়েছেন। সোমবার বিকেলে ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি (রহ.)’র মৃত্যুবার্ষিকীর বিশাল এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এ নির্দেশ দেন।

ইরানের সর্বেোচ্চ নেতা বলেন, পরমাণু সমঝোতার ভিত্তিতে আগামীকাল থেকেই এ সংক্রান্ত প্রস্তুতি শুরু করতে হবে। তিনি আরও বলেন, কোনো কোনো ইউরোপীয় সরকারের কথাবার্তা থেকে মনে হচ্ছে তারা চায় ইরানি জাতি নিষেধাজ্ঞাও সহ্য করবে আবার পরমাণু কর্মসূচিও বন্ধ রাখবে।কিন্তু ওই সব ইউরোপীয় সরকারের জেনে রাখা উচিত তাদের এই স্বপ্ন সত্যি হবে না। নিশ্চিতভাবেই খুব শিগগিরই ইরানের জন্য পরমাণু তৎপরতার প্রয়োজন দেখা দেবে।

খামেনি তার দেশের ক্ষেপণাস্ত্র শক্তি প্রসঙ্গে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি দেশের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা রাখছে। তিনি বলেন, (সাদ্দামের) চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি ছিল না, এ কারণে সীমান্ত শহরগুলো থেকে শুরু করে রাজধানী তেহরান পর্যন্ত রাত-দিন ক্ষেপণাস্ত্র এসে পড়তো। কিন্তু বর্তমানে তরুণ বিশেষজ্ঞদের কল্যাণে মধ্যপ্রাচ্যের শ্রেষ্ঠ ক্ষেপণাস্ত্র শক্তিতে পরিণত হয়েছি। শত্রুরা এটা জানে যে, তারা যদি একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাহলে আমরা দশটি ক্ষেপণাস্ত্র দিয়ে এর জবাব দেব।

তিনি বলেন, শত্রুরা এ বিষয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে যাতে আমরা আমাদের জাতীয় শক্তি ও দৃঢ়তার এই উপাদান হাতছাড়া করি এবং তারা সহজেই আমাদের দেশ-জাতি ও ভবিষ্যতের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু ইরানি জাতি তাদের এ তৎপরতার মোকাবেলায় রুখে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়ের পক্ষে অবস্থান এবং বিশ্বের মজলুম জাতিগুলোর প্রতি সমর্থনকে ইসলামি ইরানের জাতীয় নীতির একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ দিক বলে উল্লেখ করেন সর্বোচ্চ নেতা। পার্সটুডে

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর