,

যৌন কেলেঙ্কারি : মনিকার কাছে ক্ষমা চাইলেন ক্লিনটন

news-image

দীর্ঘ প্রতিক্ষার পর হোয়াইট হাউজের সাবেক শিক্ষানবিশ মনিকা লিউইন্সকির সাথে যৌন কেলেঙ্কারির জেরে ক্ষমা চেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। এর আগে মনিকাসহ বিভিন্ন পক্ষ থেকে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছিল। কিন্তু তিনি সোমবার যুক্তরাষ্ট্র ভিত্তিক টিভি নেটওয়ার্ক ‘এনবিসি চ্যানেল’ কে দেয়া এক স্বাক্ষাতকারে ক্ষমা না চাওয়ার প্রতিজ্ঞা করেছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ‘ফক্স নিউজ’।

প্রায় বিশ বছর পর ক্লিনটন একটি টেলিভিশনের সাথে আলোচনার সময় জানান, তিনি যৌন নির্যাতন বিরোধী ‘মি টু আন্দোলন’ সমর্থন করেন। তার কেলেঙ্কারির জন্য নিজের পরিবার, মনিকা, মনিকার পরিবার ও পুরো মার্কিন জাতির কাছে তিনি ক্ষমাও চেয়েছেন। এমনকি তিনি পুরো বিশ্ববাসীর কাছেও ক্ষমা চেয়েছেন। এর আগে ৪৪ বছর বয়সী মনিকা তাকে যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত করেছিলেন।

উল্লেখ্য, ৭১ বছর বয়সি উইলিয়াম জেফারসন ক্লিনটন একজন প্রসিদ্ধ রাজনীতিক। তিনি যুক্তরাষ্ট্রের ৪২ তম প্রেসিডেন্ট হিসেবে ১৯৯৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত দেশটি শাসন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউজে থাকাবস্থায়ই মনিকার সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। মনিকার সাথে তার অবৈধ সম্পর্কের দরুন তার বিরুদ্ধে অনাস্থা ভোটেরও ব্যবস্থা করা হয়েছিল। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর