,

ইইউ বিভক্ত করার ইচ্ছে নেই: পুতিন

news-image

ইউরোপিয়ান ইউনিয়ন-ইইউ ভাঙার কোনও ইচ্ছে তার দেশের নেই বলে জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার অস্ট্রিয়ার গণমাধ্যম ওআরএফ’এ দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, তিনি একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধশালী ইইউ দেখতে চান।

প্রসঙ্গত, সম্প্রতি অস্ট্রিয়া সফরের পরিকল্পনা নিয়েছেন পুতিন। অস্ট্রিয়া সফর হবে গত একবছরের মধ্যে পুতিনের প্রথম কোনও পশ্চিম ইউরোপের দেশে দ্বিপাক্ষিক সফর।

সাক্ষাৎকারে পুতিন বলেন, সত্যি বলতে ইইউ’কে বিভক্ত করার বিন্দুমাত্র আগ্রহ রাশিয়ার নেই। বরং রাশিয়া সবসময়ই একটি একতাবদ্ধ ও সমৃদ্ধ ইইউ দেখতে চায়। কেননা, জোটটি রাশিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদার।

সাক্ষাৎকারে ফার-রাইট দলগুলোর সাথে রাশিয়ার ঐক্য বিষয়ে প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘আমরা যৌক্তিকভাবে সকল বিষয়ে সিদ্ধান্ত নিতে চাই। আমরা তাদের সাথে মিলেই কাজ করতে চাই যারা প্রকাশ্যে আমাদের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করে।’ বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা