,

এবার প্রকাশ্য বিরোধে ভারত-পাকিস্তানের দুই অভিনেত্রী

news-image

ডেস্ক রিপোর্ট : বিভিন্ন কারণে পাকিস্তানের অভিনয়শিল্পীরা ভারতে এসে কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভারতীয় শিল্পীরা প্রতিবেশী দেশের শিল্পীদের প্রতি বরাবরই সমর্থনের কথা জানিয়ে এসেছেন। তবে এবার দুই দেশের দুই অভিনেত্রী প্রকাশ্য বিরোধে লিপ্ত হয়েছেন।

‘ভিরে দি কি ওয়েডিং’ ছবিটি ‘অশ্লীল দৃশ্য ও কুরুচিপূর্ণ সংলাপ’ এর কারণে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। এ জন্য দেশটিকে ‘ব্যর্থ’ বলে ঘোষণা দেন ছবির অন্যতম অভিনেত্রী স্বরা ভাস্কর।তার সেই বক্তব্যের ভিডিওটি এরইমধ্যে ভাইরাল। স্বরার বক্তব্যে ক্ষেপেছেন পাকিস্তানি অভিনেত্রী উর্বা হোকেন। তার বোন মাওরা বলিউডে কাজ করে প্রশংসিত হয়েছেন।

টুইটারে উর্বা স্বরার বক্তব্যের কড়া জবাব দেন। কারণ এখন ব্যর্থ রাষ্ট্র বললেও এর আগে পাকিস্তানকে সেরা দেশ বলে আখ্যা দিয়েছিলেন স্বরা। সেদিকে ইঙ্গিত করে উর্বা বলেন, ‘আপনি যে একজন অজ্ঞ ব্যক্তি আপনার সাম্প্রতিক বক্তব্য তারই প্রমাণ দেয়। আপনি নিজেই পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন। পাকিস্তান নিশ্চিতভাবেই ব্যর্থ রাষ্ট্র নয়। কিন্তু এসব বক্তব্য দিয়ে আপনি ব্যর্থ মানুষ হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন।’ সূত্র: বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর